সারাদেশ

ছেলের বন্ধুদের পিটুনিতে বৃদ্ধ নিহত

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী : নরসিংদীর বেলাবতে উপজেলায় ফ্রি ফায়ার মোবাইল গেম খেলাকে কেন্দ্র করে ছেলের সাথে দ্বন্দ্বের কারণে ছেলের বন্ধুদের পিটুনিতে মারা গেছেন ৭০ বছরের বৃদ্ধ বাবা আবুল হোসেন। নিহত আবুল হোসেন বেলাব উপজেলার পাহাড় উজিলাব গ্রামের মৃত অলফত আলীর ছেলে। সোমবার সকাল সাড়ে ৭টায় উপজেলার আমলাব ইউনিয়নের পাহাড় উজিলাব গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, কিছু দিন আগে পাহাড় উজিলাব গ্রামের আবুল হোসেন এর ছেলে মো. স্বপন মিয়ার মোবাইলের ফ্রি গেইম খেলার আইডি হ্যাক করে প্রতিবেশী গিয়াস উদ্দীনের ছেলে মুরাদ মিয়া, মানিক মিয়ার ছেলে জুরাইদ, রহিম উদ্দীনের ছেলে মুকুল মিয়া নামের কয়েকজন সহপাঠী। পরে তাদের কাছ থেকে আইডি উদ্ধার করলে পুনরায় আবারও স্বপন মিয়ার আইডি হ্যাক করে তারা। এ ঘটনাকে কেন্দ্র করে ঘটনারদিন রাতে নিহত আবুল হোসেন মিয়ার ছেলে মো. স্বপন মিয়ার সাথে পুনরায় ঝগড়া হয় তাদের।

সোমবার সকালে পাহাড় উজিলাব গ্রামের মুকুল মিয়া, জুনাইদ, আমজাদ, মোবারক, রুবেল মিয়া, মালেক, ধন মিয়া সহ কয়েকজন দেশীয় অস্ত্রে সজ্জ্বিত হয়ে আবুল মিয়ার বাড়িতে হামলা করে। এসময় হামলাকারীরা আবুল হোসেনকে (৭০) পিটিয়ে হত্যা করে বলে অভিযোগ করেন নিহতের পরিবারের সদস্যরা। এসময় নিহতের স্ত্রী হালিমা আক্তার (৫৫), ছেলে স্বপন মিয়া (২০), রিপন মিয়া (২৫), মেয়ে সাবিনা আক্তারকে (২২) পিটিয়ে আহত করে হামলাকারীরা। এ ঘটনার পর থেকে হামলাকারীরা পলাতক রয়েছে।

নিহতের স্ত্রী হালিমা আক্তার জানান, আমার ছেলে স্বপন মিয়ার সাথে মোবাইলে গেইম নিয়ে ঝগড়া ছিল হামলাকারীদের। তারাই আমার বাড়িতে হামলা করে আমাদের সবাইকে মারপিট করে। তাদের পিটুনিতেই আমার স্বামীর মৃত্যু হয়েছে। আমি তাদের উপযুক্ত বিচার চাই।

বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার মো. শাহরিয়ার জানান, বৃদ্ধ ওই ব্যক্তিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

বেলাব থানার ওসি মো. সাফায়েত হোসেন পলাশ জানান, হাসপাতাল থেকে নিহতের লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আর এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

সান নিউজ/এসআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা