সারাদেশ

ঠাকুরগাঁওয়ে অগ্নিকাণ্ডে ৪ পরিবারের সর্বস্ব ভস্মীভূত 

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের চাপাতি গ্রামে অগ্নিকাণ্ডে ৪টি পরিবারের সর্বস্ব ভস্মীভূত হয়েছে। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ নিরুপন করা হয়েছে প্রায় ৫ লাখ টাকা।

জানা যায়, মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে সদর উপজেলার চাপাতি গ্রামের মকবুল হোসেনের খড়িঘর হতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। নিমিষে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে অগ্নিকাণ্ডে মকবুল ও গিয়াসের কাঁচা বাড়ি এবং রন্জু ও হকের পাকা বাড়ি আগুনে পুড়ে নগদ টাকা, হাঁস মুরগী, ধান চাল, কাপড় চোপড় ও বাসন কোসনসহ সর্বস্ব ভস্মীভূত হয়। খবর পেয়ে ঠাকুরগাঁও ও বোদা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস ক্ষতির পরিমাণ ৫ লক্ষ টাকা নিরুপন করলেও ক্ষতি ১০ লাখ টাকা ছাড়িয়ে যাবে বলে জানান স্থানীয়রা।

রন্জু জানান, অগ্নিকাণ্ড তার নগদ ৪২ হাজার টাকা এবং মকবুল হোসেনের ৩০ হাজার টাকাসহ সর্বস্ব ভস্মীভূত হয়।

অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি। তবে পারিবারিকভাবে এ অগ্নিকান্ডের জন্য শক্রতাবশত কেউ আগুন দিয়েছে বলে দাবি স্থানীয়দের।

পঞ্চগড় জেলার উপজেলা বোদা ফায়ার ষ্টেশনের ষ্টেশন অফিসার রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/বিআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা