সারাদেশ

চট্টগ্রামে বস্তিতে আগুন লেগে বৃদ্ধার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : চট্টগ্রাম শহরের ইপিজেড এলাকার একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে দগ্ধ হয়ে পক্ষাঘাতগ্রস্ত এক বৃদ্ধা মারা গেছেন।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৩টার দিকে ইপিজেডের রেললাইনসংলগ্ন ওই বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিউটন দাস এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সকাল ৭টার দিকে চট্টগ্রাম ইপিজেডের রেললাইন সংলগ্ন ওই বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ, বন্দর, ইপিজেড ও কর্ণফূলী ইপিজেড ফায়ার স্টেশনের ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ সময় দগ্ধ হয়ে নওশা বেগম (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ওই বৃদ্ধা পক্ষাঘাতগ্রস্ত (প্যারালাইজড) ছিলেন। তাই ওই সময় তিনি ঘর থেকে বের হতে পারেননি। দগ্ধ হয়ে মারা যান তিনি। আগুনে বেশ কয়েকটি ঘর পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।

সান নিউজ/ইব্রাহিম/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা