সারাদেশ

নতুন রূপে ভোলার চর কুকরি-মুকরি

নিজস্ব প্রতিনিধি, ভোলা : পর্যটকদের জন্য নতুন রূপে সাজানো হয়েছে বঙ্গোপসাগরের কোল ঘেঁষা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি চর কুকরি মুকরি। যুক্ত করা হয়েছে রেস্ট হাউজ, বনের মাঝে ঝুলন্ত সেতু, জিপ ট্রাকিং, রেস্টিং বেঞ্চসহ নানা প্রকল্প। এসব প্রকল্পে কর্মসংস্থান হয়েছে হাজারো মানুষের।

একপাশে সমুদ্র, আরেক পাশে ম্যানগ্রোভ বনাঞ্চল। মাঝখালে বেলাভূমি। দিগন্ত বিস্তৃত অপরুপ এ দৃশ্য-কুইন আইল্যান্ড অব ব্যাঙ্গল নামে পরিচিত ভোলার চর কুকরি মুকরি।

চরটি পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করতে ইকো-ট্যুরিজম প্রকল্পের মাধ্যমে নেয়া হয়েছে নানা উদ্যোগ। তারুয়ার দ্বীপ ও নারিকেল বাগানে পর্যটকদের জন্য ল্যান্ডিং স্টেশন, রেস্টিং বেঞ্চসহ নানা ধরণের সুবিধার ব্যবস্থা করা হয়েছে। এতে পাল্টে গেছে চর কুররি মুকরির দৃশ্যপট।

এ প্রকল্পের কারণে কর্মসংস্থান হয়েছে আড়াই হাজার মানুষের। পর্যটকের আগমন আরও বাড়বে বলে মনে করেন সংস্থাটির নির্বাহী পরিচালক। ভোলা চর ফ্যাশন পরিবার উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ কামাল উদ্দিন জানান,'শুধুমাত্র মাছের সঙ্গে সম্পৃক্ত ছিলো। এখন তারা বিভিন্নভাবে ইকোটুরিজমের সাথে যুক্ত হয়ে, তাদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন হয়েছে।'

২০১৯ সালে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন ১ কোটি টাকা ব্যয়ে ইকো টুরিজম প্রকল্পের আওতায় সাগর ও বনকে নয়নারিভাম রুপে উপযোগ্য করে তুলতে নানা উদ্যোগ গ্রহণ করে। ২০২১ সালে সুফল পেতে শুরু করে পর্যটক ও স্থানীয়রা। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন-পিকেএসএফ এর সিনিয়র মহা ব্যবস্থাপক ও সমন্বয়কারী ড. আকন্দ মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন,'আমরা চিন্তা করছি ট্রি হাউজ এবং ট্রি রেষ্টুরেন্ট করার। সার্ভিস প্রোভাইডারদের দক্ষতা বাড়াতে হবে। যেহেতু তাদেরকে ফরেনার ডিল করতে হবে।'

সরকারি ও বেসরকারি উদ্যোক্তারা এগিয়ে আসলে চর কুকরি মুকরি একটি অন্যতম আকর্ষণীয় পর্যটন স্থান হতে পারে বলে মনে করেন জনপ্রতিনিধি। ভোলা চর ফ্যাশন কুকরি মুকরি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হাসেম মহাজন বলেন,'পর্যটকদের আবাসিক সমস্যার সমাধান কল্পে আমি আহ্বান জানাচ্ছি।'

পর্যটকদের সুযোগ সুবিধা বাড়লে চর কুকরি মুকরি অর্থনীতিতে ভূমিকা রাখবে; মনে করছেন সংশ্লিষ্টরা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা