সারাদেশ

পিরোজপুরে আ.লীগের দুগ্রুপের সংঘর্ষ, গ্রেফতার ৪

নিজস্ব প্রতিনিধি, পিরোজপুর : পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম বায়েজিদ, ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার, কদমতলা ইউপি চেয়ারম্যান মো. হানিফ খান, ইউপি সদস্য সোহেল খানসহ ৫৬ জনের বিরুদ্ধে পাল্টাপাল্টি দুটি মামলা দায়ের করা হয়েছে। বিবাদমান দুই গ্রুপের পক্ষ থেকে এ মামলা দায়ের করা হয়েছে।

রোববার রাতে পিরোজপুর সদর থানায় মামলা দুটি রুজু করা হয়। সংঘর্ষের ঘটনায় পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে।

সংঘর্ষ ও আহত হওয়ার ঘটনায় কদমতলা ইউনিয়নের একপাই জুজখোলা গ্রামের মৃত. হাজী ওহাব আলী সেখের ছেলে মো. ফারুক সেখ বাদি হয়ে কদমতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হানিফ খান, পিরোজপুর সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নাসরিন আক্তার নুপুরসহ ৩৩জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

মামলায় ইউপি চেয়ারম্যান হানিফ খানকে ১নং এবং তার স্ত্রী মহিলা ভাইস চেয়ারম্যানকে ৭নং আসামি করা হয়েছে।

অপরদিকে, উপজেলার চলিশা গ্রামের আব্দুল ছালেক সেখের স্ত্রী মোসা: ছালেহা বাদি হয়ে সদর উপজেলা পুরুষ ভাইস চেয়ারম্যান এস এম রায়েজিদকে ১নং আসামী, কদমতলা ইউপি সদস্য সোহেল খানকে ২নং আসামি এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো. শিহাব সেখকে ৩নং আসামি করে ২৩ জন নামীয়সহ অজ্ঞাতনামা আরও ১৫/১৬ জনকে আসামি করে একটি মামলা দয়ের করেছেন।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বাদল জানান, কদমতলা ইউনিয়নে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় আলাদা আলাদা দুটি মামলা রুজ করা হয়েছে। পুলিশ ৪ জন আসামিকে গ্রেফতার করেছে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার দিকে পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের কদমতলা বাজার সংলগ্ন ব্রীজের কাছে কদমতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হানিফ খান ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শেখ মো. শিহাব উদ্দিন গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে দুই গ্রুপের অন্তত ১৫ জন আহত হয়েছে। এদের মধ্যে মারাত্মক আহত সাইদুল সেখকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং মো. শহিদ শেখ ও শাহ আলম শেখ নামে দুইজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আসন্ন ইউপি নির্বাচন এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উক্ত সংঘর্ষের ঘটনা ঘটে।


সান নিউজ/কেএসআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা