সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় এক মাসে শিশুসহ দগ্ধ ৭ 

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় শীতের আগুনের প্রকোপে ও অসচেতনতার কারণে এক মাসে ৩ শিশুসহ জেলায় ৭ জন দগ্ধ হয়েছে।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের সূত্রে জানা যায়।

হাসপাতাল সূত্রে ও রোগীদের সাথে কথা বলে জানা যায়, শনিবার (১৬ জানুয়ারি) নাসিরনগর উপজেলার হরিপুর থেকে এসে ৩৫ বছর বয়সী ছেলের বউ হুসনাকে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করিয়েছেন জাহানারা। সোমবার বিকেলে জাহানারা বলেন, ওইদিন হুসনা রান্না ঘরে গিয়ে মাটির চুলা থেকে ওড়নায় আগুন লাগে। বুকের ওপরের অনেকটা ও পিঠ জ্বলছে গেছে।

গত মঙ্গলবার সন্ধ্যার দিকে সদর উপজেলার বিরাসা থেকে থেকে বাদল মিয়া এসেছেন ৫০ বছর বয়সী স্ত্রী জুমেরাকে নিয়ে। হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি থাকা জুমেরা বলেন, স্বামীর জন্য চা বানাতে গিয়ে বিকেলে এ ঘটনা ঘটে। পিঠের বেশ অংশ ও মাথার সব চুল পুড়ে গেছে। গত মাসের ২৬ জানুয়ারি মঙ্গলবার ভর্তি হয়।

৩ ফেব্রুয়ারি বুধবার সদর উপজেলায় বুধল গ্রামে নিজ ঘরে আগুন পোহাতে গিয়ে শাহিলা নামের ৭ বছর বয়সী এক শিশুর শরীরের ৫০% অংশ দগ্ধ হয়েছে। গুরুত্বর আহত শাহিলাকে আরশ মিয়া ঢাকা মেডিক্যাল কলেজ এর বার্ন ইউনিটে ভর্তি করান। ওইখানে চিকিৎসা নিচ্ছেন।

গত মাসের ১৫ জানুয়ারি শুক্রবার সদর উপজেলার ভাটপাড়ার আব্দুল জলিলের ৫ বছর বয়সী মেয়ে জামিলা ডিম সিদ্ধ দেখতে গিয়ে মায়ের অজানতে গ্যাসের চুলা থেকে আগুন লাগে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

এছাড়া জেলা শহরের মৌড়াইলের ইউসুফ মিয়ার ৪ বছর বয়সী মেয়ে মাইশা গত ৬ ফেব্রুয়ারি শনিবার সকালে আগুন পোহাতে গিয়ে জ্বলছে যায়। পরে ওইদিন সকাল ৮টার দিকে হাসপাতালে ভর্তি করায় তার বাবা। মাইশার বুক ও পুরো পেট পুড়ে যায়।

বিজয়নগর উপজেলার চম্পকনগর গামের শামীম মিয়ার ১০ বছর বয়সী ছেলে ইয়ামিনের শরীরে গরম পানি পড়ে সারা শরীর জ্বলছে গেছে। শনিবার ছেলেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে যান শামীম। নবীনগর উপজেলার শিবপুর গ্রামের কাউছারের ২৩ বছর বয়সী স্ত্রী রান্নাঘর কাজ করতে গিয়ে শাড়িতে আগুন লাগে। পরে তাকেও চিকিৎসা দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান কাউছার।

হাসপাতালের সার্জারি বিভাগের জুনিয়র কনসালট্যান্টে ডা. একেএম নিজাম উদ্দিন জানান, বর্তমানে হাসপাতালে ৪ জন ভর্তি রয়েছে। যার মধ্যে ২ জনের অবস্থা খুব খারাপ। রোগীর পক্ষ গরীব হওয়ায় তাদেরকে এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুই জন মহিলার ৬০% শরীর দগ্ধ হয়েছে। তাদেরকে ঢাকা নেওয়া হলে ভাল হতো। হাসপাতাল থেকে সকল প্রকার ওষুধ দেওয়া হয়েছে ও প্রতিদিন ড্রেসিংও করা হচ্ছে।

এ ব্যাপারে জানতে চাইলে, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শওকত হোসেন জানান, গ্যাসের চুলার আগুনে শিশুসহ বৃদ্ধ পর্যন্ত পুড়েছে। সর্বশেষ দু'জন শিশু ও দু'জন মহিলাকে হাসপাতালে সার্জারি বিভাগে ভর্তি রেখেছি। তারা হাসপাতাল থেকে সব ধরনের ওষুধ পাচ্ছে৷ মা-বাবার অসচেতনতার কারণে শিশুসহ বৃদ্ধরাও আগুনে দগ্ধ হচ্ছে৷ গুরুত্ব দগ্ধ চারজনের অবস্থা সংকটাপন্ন। দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজে নিয়ে চিকিৎসা করলে আরও তাড়াতাড়ি সুস্থ করা সম্ভব।

সান নিউজ/এনআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা