সারাদেশ

বৃদ্ধকে হত্যা করে চোখ ও জিহ্বা কেটে নিয়ে গেল প্রতিপক্ষ

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পূর্ব বিরোধের জেরে মিলন সরদার (৮০) নামে এক ব্যক্তিকে চোখ উপড়ে ও জিহ্বা কেটে হত্যা করা হয়েছে।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের গৌরনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মিলন সরদার উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কান্দাপাড়া এলাকার মৃত তালেব আলীর ছেলে। এই ঘটনায় আহত হয়েছে ১০ জন।

স্থানীয় সূত্রে জানা যায়, গৌরনগর গ্রামে আজইরা গোষ্ঠী ও সরকার গোষ্ঠীর মধ্যে নানান বিষয় নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। তাদের বিরোধের জেরে দুই গোষ্ঠীর একাধিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাতে গ্রামে একটি মাহফিল চলছিল। সেই মাহফিল থেকে ফিরছিলেন সরকার গোষ্ঠীর মিলন সরদারসহ আরও কয়েকজন। পথিমধ্যে আজইরা গোষ্ঠীর লোকজন হঠাৎ হামলা করে মিলন সরদারসহ কয়েকজনকে কুপিয়ে রক্তাক্ত করে। এসময় মিলন সরদারকে হত্যার পর তার চোখ উপড়ে নিয়ে যায় এবং জিহ্বা কেটে নিয়ে যায়। ঘটনাস্থলেই মারা যান মিলন সরদার। আহতদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়।

জরুরি বিভাগের চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল-মামুন ১ জনের আহতের বিষয় নিশ্চিত করে জানান, আহত মাহমুদুল হাসানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রুহুল আমিন জানান, তুচ্ছ বিষয় ও পূর্ব বিরোধকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে সংঘর্ষে মিলন সরদার নিহত হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা