সারাদেশ

ফুলকপির জোড়া ৫ টাকা, তবুও নেই ক্রেতা

নিজস্ব প্রতিনিধি, রংপুর : রংপুরের বাজারে গত ১৫ দিন আগেও বাজারে কপি ১৫ থেকে ২০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এখন সেই কপির জোড়া ৫ টাকা দরে বিক্রি করা হচ্ছে। তারপরও ক্রেতা পাওয়া যাচ্ছে না । হঠাৎ এমন দরপতনে চরম বিপাকে পড়েছে চাষিরা। তারা ক্ষতির মুখে পড়ে সর্বস্বান্ত হওয়ার আশঙ্কা করছেন।

রংপুরের মিঠাপুকুর উপজেলার জায়গীরহাট, রাণীপুকুর, বৈরাগীগঞ্জ, খোড়াগাছ, সদরের পালিচড়া, জানকী ধাপেরহাট, শ্যামপুর, পীরগাছার কান্দিরহাট, পারুল দেউতি, চৌধুরানী, পাওটানাসহ জেলার বিভিন্ন হাটবাজারে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, থরে থরে পসরা সাজিয়ে বসে আছে কপি বিক্রেতারা। কিন্তু ক্রেতা মিলছে না। অনেককে ৪-৫ টাকা জোড়া হিসেবে কপি বিক্রি করতে দেখা গেছে। যা বাজারে উঠা অন্যান্য সবজির চেয়ে দাম অনেক কম। বাজারে চাহিদার তুলনায় প্রচুর পরিমাণে বিভিন্ন ধরণের শাক সবজি উঠেছে। বাজার করতে আসা ক্রেতাদের অন্যান্য শাক সবজি ক্রয় করতে দেখা গেলেও কপি ক্রয়ে আগ্রহ কম।

কান্দিরহাটের কপি নিয়ে আসা কৃষক গনেশ চন্দ্র বলেন, এ বছর ২০ শতাংশ জমিতে বাঁধাকপি চাষ করেছি। প্রায় ১০ হাজার টাকা খরচ হয়েছে। এ দামে বিক্রি করলে সর্বোচ্চ ৪ হাজার টাকা বিক্রি হবে।

তিনি আরো বলেন, আজকে যে অবস্থা তাতে সব কপি বিক্রি হবে না। অতিরিক্ত কপি বাড়িতে নিয়ে গেলে পচে নষ্ট হয়ে যাবে। এবার কপি চাষ করে চরম বিপাকে পড়েছি। গরুও আর খেতে চাচ্ছে না। এখন জমি থেকে সব কপি তুলে গর্তে পচানো ছাড়া কোন উপায় নাই।

একই উপজেলার পাওটানাহাটে কপি বিক্রেতা নুর ইসলাম বলেন, আজকে হাটে দুইশত পিস বাঁধা ও ফুল কপি এনেছি। এখন পর্যন্ত ৬০ পিস কপি বিক্রি করেছি। বাকি কপি বিক্রি হওয়ার সম্ভবনা কম। কপি বিক্রি না হলে লসেরফু মুখ দেখতে হবে।

বাজার করতে আসা মিজানুর রহমান স্বপন জানান, বাজারে এখন প্রচুর শাক সবজি পাওয়া যাচ্ছে। দামও খুব কম। আগে নিয়মিত কপি খেলেও এখন আর খাওয়া হচ্ছে না। আগের তুলনায় এখন কপির স্বাদ নেই।

এদিকে বাজারে চাহিদা না থাকায় কপি চাষিরা ক্ষতির মুখে পড়ে সর্বস্বন্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুরের উদ্যান বিশেষজ্ঞ কৃষিবিদ খোন্দকার মেসবাহুল ইসলাম বলেন, চলতি মৌসুমে আবহাওয়া অনুকুলে থাকায় রংপুর জেলাসহ উত্তরাঞ্চলে ব্যাপক শাক-সবজি চাষাবাদ হয়েছে।

সান নিউজ/এইচএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা