সারাদেশ

সাবেক মেয়রের বাড়িতে বোমা হামলা, ৩ আসামি খালাস

নিজস্ব প্রতিনিধি, মেহেরপুর : মেহেরপুর পৌরসভার সাবেক মেয়র মোত্তাছিম বিল্লাহ মতু’র বাড়িতে বোমা হামলা মামলায় তিনজনকে খালাস দিয়েছে আদালত।

রোববার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা দায়রা জজ রিপতী কুমার বিশ্বাস রায় দেন। খালাস প্রাপ্তরা হলেন, মেহেরপুর পৌর কলেজ পাড়ার মৃত মসলেম উদ্দীন এর ছেলে মৃত পাভেল, বিসি এল এর কেন্দ্র সহ সভাপতি মেহেরপুর জেলা শাখার সিংহাটি গ্রামের নুর-উছ-সাফা প্লাবন ও বামনপাড়ার মৃত রিয়াজউদ্দিন এর ছেলে লিখন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালে মোত্তাছিম বিল্লাহ মতু’র বাড়িতে বোমা হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুন আহম্মেদ রুপক বাদি হয়ে মেহেরপুর সদর থানায় তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন। যার নাম্বার- ২৬/১৪, ৫১/১৪, ১৪২/১৪।

এই মামলায় আনিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিজ্ঞ আদালত তাদের খালাসের আদেশ দেন। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কাজী শহিদুল হক ও আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাড. ইয়ারুল ইসলাম।

সান নিউজ/এজে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা