সারাদেশ

ঠাকুরগাঁওয়ে জাল ভোট দেয়ার চেষ্টাকালে আটক ১

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরসভা নির্বাচনে জাল ভোট দিতে গিয়ে রনি(১৮) নামে এক তরুণকে আটক করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।

রোববার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে জেলার রানীশংকৈল সান রাইজ কিন্ডার গার্ডেনে জাল ভোট দেয়ার চেষ্টাকালে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রানীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির। আটক যুবক উপজেলার দোশিয়া গ্রামের রনি বলে জানা গেছে।

উপজেলা নির্বাহী অফিসার জানান,আইনশৃঙ্খলা রক্ষায় ভোট কেন্দ্রগুলোতে ৯জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্বাবধানে ১ প্লাটুন বিজিবি ও র‌্যাবের ৩টি টিমসহ পুলিশ আনসার বাহিনীর সদস্যরা নিয়োজিত আছে।

এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৭’শ ২ জন। তন্মধ্যে নারী ভোটার ৭ হাজার ৩’শ ১২ জন এবং পুরুষ ভোটার ৭ হাজার ৩’শ ৯০ জন।

সান নিউজ/বিআইবি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা