সারাদেশ

রামগতি পৌর নির্বাচন: ৯ ওয়ার্ডের ১০ কেন্দ্র ঝুঁকিপূর্ণ 

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর : রাত পোহালেই লক্ষ্মীপুরের রামগতি পৌরসভা মেয়র ও কাউন্সিলর পদে ভোট শুরু। কিন্তু পৌরসভার ৯ ওয়ার্ডের ১০টি কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ শনাক্ত করা হয়েছে। সে লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তায় থাকবে ১০টি ভোট কেন্দ্র। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্নের সব ধরণের প্রস্তুতির রয়েছে বলে জানিয়েছে প্রশাসন ও নির্বাচন কমিশন।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাচনে ব্যবহৃত সরঞ্জাম সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাধ্যমে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে। এ প্রথম লক্ষ্মীপুরে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে। উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে সরঞ্জামগুলো কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়।

এদিকে বিএনপি প্রার্থী সাহেদ আলী পটু ৫টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ দাবি করেছেন। তিনি নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসনকেও বিষয়টি জানিয়েছেন।

অন্যদিকে নৌকার প্রার্থীকে জেতাতে সম্প্রতি জাতীয় পার্টি নেতা আজাদ উদ্দিন চৌধুরী ও বিএনপি নেতা আশ্রাফ আলী সারুকে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নির্বাচিত করা হয়েছে। এনিয়ে দলীয় ত্যাগী নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

সূত্র জানায়, নিজ দলের প্রার্থীকে জেতাতে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরা পাশ্ববর্তী উপজেলা ও ইউনিয়ন থেকে ভোট কেন্দ্রগুলোতে অবস্থান নেবেন। দু’দলেয় নেতাকর্মীদের কেন্দ্র অনুযায়ী ভাগ করে দিয়েছেন। বহিরাগত নেতাকর্মীদের উপস্থিতিতে নির্বাচনী সহিংসতায় জড়িয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটার আশঙ্কা করা হচ্ছে।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, নির্বাচনী এলাকায় ১ প্লাটুন বিজিবি, ৭০ জন পুলিশ সদস্য, ৯০ জন আনসারসহ গোয়েন্দা পুলিশ, র‌্যাব ও কোস্টগার্ডের বিশেষ টিম নিরাপত্তায় থাকবে। একই সঙ্গে ৫টি স্ট্রাইকিং ফোর্স সার্বক্ষণিক টহলে থাকবে। ভোটকেন্দ্রে ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্ববধায়নে আইন-শৃৃৃঙ্খলারক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে।

নির্বাচন কার্যালয় সূত্র জানায়, রোববার (১৪ ফেব্রুয়ারি) রামগতি পৌরসভা মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচন। মেয়র পদে নৌকা প্রতিকে মেজবাহ উদ্দিন মেজু, ধানের শীষে সাহেদ আলী পটুসহ ৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। ৯ টি ওয়ার্ডে সংরক্ষিত ও সাধারণ আসনে ৪৯ জন প্রার্থী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৯ টি ওয়ার্ডের ১০ কেন্দ্রে এবার ২০ হাজার ৯০৫ জন ভোটার তাদের ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটাধিকার প্রয়োগ করবেন।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, আমাদের কাছে প্রতিটি কেন্দ্রই সমান। ঝুঁকিপূর্ণ বিবেচনা করেই প্রত্যেক কেন্দ্রে সমান নিরাপত্তা থাকবে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া হবে না।

লক্ষ্মীপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মুহাম্মদ নাজিম উদ্দিন বলেন, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে আমরা সকল প্রস্তুতি নিয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অধীনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে।

সান নিউজ/জেইউবি/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা