সারাদেশ

৫ ঘণ্টা পর সিলেটের সঙ্গে ট্রেন চলাচল শুরু

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : মৌলভীবাজারের কুলাউড়ার ভাটেরা রেল স্টেশনের অদূরে হোসেনপুর এলাকায় তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। ফলে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। ৫ ঘণ্টা বন্ধ থাকার পর রাত ৭টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বরমচাল স্টেশন মাস্টার শফিকুল ইসলাম কাজল জানান, শনিবার (১৩ ফেব্রুয়ারি) সিলেটগামী তেলবাহী একটি ট্রেন দুপুর ২টায় ভাটেরা স্টেশন অতিক্রম করার পর হোসনপুর এলাকায় একটি বগির ৪টি চাকা লাইনচ্যুত হয়ে যায়।

কুলাউড়া স্টেশন মাস্টার মুহিবুর রহমান জানান, খবর পেয়ে কুলাউড়া স্টেশন থেকে উদ্ধারকারী একটি ট্রেন ঘটনাস্থলে যায়। উদ্ধার কাজ শেষ হওয়ার পর রাত ৭টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এসময় কুলাউড়া স্টেশনে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন এবং মাইজগাঁও স্টেশনে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে।

রেলওয়ের ঊর্ধ্বতন প্রকৌশলী জুয়েল হোসেন জানান, লাইনচ্যুত হওয়ার কারণ হলো রেললাইনে ক্লিপ ও ফিসপ্লেইট না থাকা। সিলেট আখাউড়া রেল সেকশনের বেশিরভাগ ক্লিপ ও ফিস প্লেইট চুরি করেছে সংঘবদ্ধ চোর চক্র। রেলওয়ের নিয়ম অনুযায়ী মোটর-ট্রলিতে করে লাইন পরীক্ষা করার কথা। কিন্তু কুলাউড়া স্টেশন থেকে সিলেট অভিমুখে বা শ্রীমঙ্গল স্টেশন অভিমুখে এ ধরনের কোনো কার্যক্রম পরিচালনা নেই বললেই চলে।

তিনি আরও জানান, এ রেলপথের যন্ত্রাংশ পুরনো হওয়াতে ট্রেন চলাচলের সময় ক্লিপ-হুক
স্লিপারও রেললাইন থেকে খুলে উড়ে যায়। কাঠের স্লিপার পড়ে যাওয়াতে ট্রেনের চাপ সহ্য করতে না পেরে অনেক স্লিপার বেঁকে যায়। এতে লাইন দুর্বল হয়ে পড়ে। ফলে ঘন ঘন ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে।

উল্লেখ্য, এর আগে গত ৫ ফেব্রুয়ারি ভোরে ভাটেরা স্টেশনের পার্শ্ববর্তী মাইজগাঁও স্টেশনে তেলবাহী একটি ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত হয়। এঘটনায় প্রায় ৩০ ঘণ্টা পর সিলেটের সাথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছিল।

সান নিউজ/এসকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা