সারাদেশ

খুলনায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনের শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, খুলনা: মুজিববর্ষ উদযাপন উপলক্ষে দেশব্যাপী ১০ লাখ জনতার অংশগ্রহণে বর্ণাঢ্য আয়োজনে ডিজিটাল পদ্ধতিতে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১’ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকালে নগরীর শিববাড়ি মোড়ে খুলনা জেলার ম্যারাথনের উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন ও যশোর অঞ্চলের সমন্বয়ে খুলনা সিটি কর্পোরেশনের সহযোগিতায় খুলনা জেলা প্রশাসন এই অনুষ্ঠান বাস্তবায়ন করে।

অনুষ্ঠানে খুলনার বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন, পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা, বাংলাদেশ সেনাবাহিনীর লে. কর্ণেল এএসএম ফখরুল ইসলাম চৌধুরী, জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, মেজর এসএম ফয়সাল রহমান, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানাসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঁচ কিলোমিটার দূরত্বের ম্যারাথনটি খুলনা শহরের শিববাড়ি মোড় থেকে সকাল নয়টায় শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহিদ হাদিস পার্কে এসে শেষ হয়। ম্যারাথন চলাকালে নগরীর বিভিন্ন মোড় ও সড়কের পাশে উৎসবমূখর পরিবেশ সৃষ্টি হয়। ম্যারাথনে খুলনার নানা শ্রেণি পেশার প্রায় ছয় হাজার মানুষ অংশ করেন। আগামী ১৩,২৬ ও ২৭ ফেব্রুয়ারি খুলনা মহানগরে এবং ১৯ ও ২০ ফেব্রুয়ারি খুলনা জেলার উপজেলা পর্যায়ে অনুরূপ ম্যারাথন অনুষ্ঠিত হবে।

সান নিউজ/কেএ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা