সংগৃহীত ছবি
রাজনীতি

শেখ মুজিব এদেশের স্বাধীনতা চায়নি

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন, শেখ মুজিব এদেশের স্বাধীনতা চায়নি, চেয়েছিলেন আজীবন রাষ্ট্র নায়ক হতে। বাহাত্তুরের সংবিধানে লিখা ছিলো জনগন দ্বারা নিয়ন্ত্রিত ও জনগণের ভোটের মাধ্য দিয়ে এদেশের সরকার গঠিত হবে। গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ হলে আইনের শাসন প্রতিষ্ঠা হবে। বহুদলিয় গণতন্ত্র থাকবে এই সংবিধানের মধ্যে প্রথমেই কালিমা লেপন করেছে আওয়ামী লীগের প্রতিষ্ঠিাতা শেখ মজিব।

আরও পড়ুন : ৬ সংস্কার কমিশনের মেয়াদ বাড়ল

শুক্রবার (৩ ডিসেম্বর) দুপুরে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল বানারী ইউনিয়ন বিএনপির পার্টি অফিস উদ্বোধন ও আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, শেখ মুজিব চেয়ে ছিলেন আওয়ামী লীগের পরিবর্তে বাংলাদেশে আর যেন কোন দল না থাকে। সেখানে তিনি সমস্ত দলগুলোকে বন্ধ করে দিয়ে একমাত্র বাকশাল প্রতিষ্ঠ করেন। তারপর তিনি প্রায় সাড়ে ৪ শত পত্রিকা বন্ধ করে দিয়ে বাকশালের মুখপাত্র হিসাবে ৪টি পত্রিকা রেখে সমস্ত পত্রিকা বন্ধ করে দিয়ে সংবাদ পত্রের স্বাধীনতা, কথা বলার অধিকারকে বন্ধ করে দিয়েছিলেন।

আরও পড়ুন : ফ্যাসিবাদ যেন ফিরতে না পারে

হাসাইল বানারী ইউনিয়ন বিএনপির সভাপতি মনির হোসেন শেখের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এম এ জামান এ্যপেলোর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিক, সাধারণ সম্পাদক আমীর হোসেন দোলন, সাবেক সাধারণ সম্পাদক আক্তার হোসেন মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই, বেতকা ইউনিয়ন বিএনপির সভাপতি কে এম জহিরুল ইসলাম লেলিন সহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা