সংগৃহীত ছবি
রাজনীতি

মুন্সীগঞ্জ ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সর্বকালের বৃহত্তর শোডাউন 

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে মুন্সীগঞ্জে সর্বকালের বৃহত্তর শোডাউন করেছে জেলা ছাত্রদল।

শুক্রবার (৩ জানুয়ারি) দুপুর ১২টার দিকে মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের ব্যানারে শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে শোডাউন শুরু হয়।

আরও পড়ুন: চাঁদাবাজির অভিযোগে বহিষ্কার বিএনপি নেতা

এতে জেলার বিভিন্ন ইউনিট থেকে আগত প্রায় কয়েক হাজার ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীরা জেলা যুবদল সভাপতি আবুল হাসেমের নেতৃত্বে অংশ নেয়। পরে শহরের পুরাতন কাচারি হয়ে ছাত্রদল নেতাকর্মীরা শহরের সুপার মার্কেট এলাকায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে শেষ হয় শোডাউন।

শোডাউনে আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা শাখার আহবায়ক তাইজুল ইসলাম, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাহবু্ব মল্লিক, শহর ছাত্রদলের আহবায়ক রোমান হোসেন, সদস্য সচিব সাজ্জাদ হোসেন, সরকারি হরগঙ্গা কলেজ ছাত্রদলের আহবায়ক আশরাফুল ইসলাম অনিক, গজারিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নাদিম মাহমুদ, মিরকাদিম পৌর শাখার আহবায়ক মাইনুল ইসলাম আসিফ টংঙ্গীবাড়ি ভিটি কলেজ শাখার আহবায়ক তানভির মল্লিক প্রমুখ।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা