সারাদেশ

চট্টগ্রামে রেল স্টেশন মাস্টার ও কর্মচারী কমিটি নিয়ে উত্তাপ

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামে রেল স্টেশন মাস্টার ও কর্মচারী কমিটি নিয়ে উত্তাপ চলছে। এ নিয়ে পাল্টাপাল্টি কর্মসূচিও পালন করেছেন দু‘পক্ষের নেতা-কর্মীরা। দু‘পক্ষের মধ্যে ইতোমধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনাও ঘটেছে একাধিকবার।

রেলওয়ে স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়নের একাধিক নেতাকর্মী শুক্রবার সকালে এ তথ্য জানান। সদ্য গঠিত রেলওয়ে স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়নের চট্টগ্রাম বিভাগীয় কমিটির আহবায়ক এবং প্রতিপক্ষ গ্রæপের একাধিক নেতাকর্মী বিষয়টি স্বীকার করেছেন।

নেতাকর্মীদের অভিযোগ, কেন্দ্রীয় কমিটির পক্ষপাতিত্বমূলক আচরণের কারণে রেল স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়নের কমিটিতে বিভক্তির সৃষ্টি হয়েছে। কেন্দ্রীয় কমিটির পক্ষে থাকা চট্টগ্রাম বিভাগীয় আহবায়ক কমিটির সদস্যরা বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগরীর মোটেল সৈকতে বিভাগীয় সম্মেলনের আয়োজন করে।

একইদিন বিদ্রোহী পক্ষ বিভিন্ন দাবি নিয়ে চট্টগ্রাম রেলস্টেশন এলাকায় করে মানববন্ধনের আয়োজন করে। এ নিয়ে চট্টগ্রামের সিআরবি ও বিভিন্ন স্টেশনে নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল হয়েছে। এতে দু‘পক্ষের মধ্যে একাধিকবার হাতাহাাতি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

বিদ্রোহী পক্ষে থাকা চট্টগ্রাম বিভাগীয় কমিটির স¤পাদক নেজাম উদ্দীন বলেন, সদ্য গঠিত ওই আহবায়ক কমিটি অনুমোদনহীন। কিছুদিন আগে একটি আহবায়ক কমিটি করেছে ওরা। কমিটি করতে গেলে কেন্দ্রীয় কমিটির সভাপতি-সেক্রেটারির অনুমোদন লাগে। এখানে কেউ অনুমোদন দেয়নি। নিজেদের ইচ্ছেমতো কমিটি করেছে। আজকের সম্মেলনে শাখা কমিটির মতামতের ওপর আমাদের সিদ্ধান্ত হবে।

মোটেল সৈকতে বিভাগীয় সম্মেলনের কথা তুলে ধরে তিনি বলেন, কেন্দ্রীয় কমিটির সভাপতি-সেক্রেটারি দুজনেই আজ এখানে উপস্থিত আছেন। আমাদের একটা ডি-ফর্ম আছে। সদস্য হতে হলে এই ফর্ম পূরণ করতে হয়। কিন্তু যারা অভিযোগ তুলেছেন, তাদের অধিকাংশই সদস্য ফর্ম পূরণ করেননি।

এ ব্যাপারে জানতে চাইলে আহবায়ক কমিটির সদস্য এস এম ফখরুল আলম বলেন, আমাদের মধ্যে আসলে একটা গ্রুপিং তৈরি হয়ে গেছে। দীর্ঘদিন ধরে আমাদের বিভাগীয় কমিটি হচ্ছে না। সে হিসেবে আমরা একটা আহবায়ক কমিটি ঘোষণা করেছিলাম। এতদিন বিভাগীয় কমিটি না করায় যখন আমরা আহবায়ক কমিটি করলাম, একটি পক্ষ তড়িঘড়ি সম্মেলন করে কমিটি গঠন করার চেষ্টা চালাচ্ছে।

কমিটির ব্যাপারে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আমরা শুনেছি কমিটি করবে না। আমরা আমাদের দাবি নিয়ে আজকে স্টেশনে মিছিল-মানববন্ধন করেছি। যদি কোনো কমিটি গঠন করা হয়, আমরা আহবায়ক কমিটির নেতৃত্ব পাল্টা কমিটি দিব। যদি কোনো কমিটি না দেয় আমরা কোনো কমিটি দিব না।

প্রশ্নের জবাবে তিনি বলেন, ওনারা বিদ্রোহী গ্রুপ। তড়িঘড়ি করে দু‘দিনের নোটিশে সম্মেলন করছে। আমাদের জানায়নি। আমাদের আজকের প্রোগ্রামে কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি ছিলেন। আমরা চাচ্ছি এ সংগঠনটা ঐক্যবদ্ধভাবে চলবে। এখানে মতবিরোধটা সভাপতি-সেক্রেটারি সমাধান করবে। সমঝোতার মাধ্যমে গ্রহণযোগ্য একটা কমিটি দিবে। যদি একটা পক্ষ নিয়ে তারা আমাদের গ্রুপিংয়ের দিকে ঠেলে দেয় তার দায়-দায়িত্ব তাদেরকেই নিতে হবে। যদি আজকে কোনো ধরনের কমিটি দেওয়া হয়, আমরাও পাল্টা কমিটি দিব।

সান নিউজ/আইকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা