সারাদেশ

মাথায় গাছ পড়ে গৃহবধূর মৃত্যু 

নিজস্ব প্রতিনিধি, মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে মাথায় কাঁঠালের গাছ পড়ে নছিয়া খাতুন (৫২) নামের একজন গৃহবধূর মৃত্যু হয়েছে। এ সময় আহত হন তাইজুল ইসলাম(৪৫) ও সাহেরা খাতুন(৫৫)।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নছিয়া খাতুন উপজেলার সাহারবাটি গ্রামের দক্ষিণ পাড়ার আব্দুল খালেক, আহত তাইজুল একই এলাকার শামসুদ্দিনের ছেলে ও সাহেরা খাতুন কুদ্দুস আলীর স্ত্রী।

স্থানীয়রা জানান, প্রতিবেশী আজিজুল ইসলামের ছেলে আক্তারুলের কাঠালের গাছ কাটছিল। ছাগলের জন্য কাঁঠালের গাছের পাতা নেওয়ার জন্য অন্যদের মত নছিরন খাতুন দাঁড়িয়ে ছিল এসময় আকস্মিকভাবে গাছ তার মাথায় উপর পড়ে গুরুতর আহত হয়। তাকে দ্রুত উদ্ধার করে গাংনী হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন। আহত তাইজুল ইসলাম ও সাহেরা খাতুনের অবস্থার অবনতি হলে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।

গাংনী থানার ওসি মো. বজলুর রহমান জানান, কাঁঠাল গাছ পড়ে একজনের মৃত্যুর ও দু'জন আহত ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। যদি পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা