সারাদেশ

চুরির চেষ্টার অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ, সংবাদ সম্মেলন এমপিপুত্রের

নিজস্ব প্রতিনিধি, পাবনা : রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে এমপি পুত্রের নেতৃত্বে পাঁচ ট্রাক লোহা চুরির চেষ্টা ধরিয়ে দেয়ায় পিটিয়ে জখম সংক্রান্ত প্রকাশিত সংবাদের প্রতিবাদে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন হয়েছে।

বুধবার (১০ ফেব্রুয়ারি) রাতে ঈশ্বরদী ফুড গার্ডেন পার্টি সেন্টারে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পাবনা-৪ আসনের এমপি আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাসের ছেলে দোলন বিশ্বাস।

সংবাদ সম্মেলনে প্রকাশিত সংবাদকে মিথ্যা ও কাল্পনিক দাবি করে তিনি বলেন, আমার পিতার দীর্ঘদিনের অর্জিত রাজনৈতিক ত্যাগ, ও সম্মানকে ভুলুন্ঠিত করার জন্য এ ধরনের মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করা হয়েছে। রাজনৈতিকভাবে হীন উদ্দেশ্য চরিতার্থ করার অভিপ্রায়ে কেপিআইভুক্ত অতি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে জড়িয়ে সাংবাদিকরা মিথ্যা তথ্য পরিবেশন করে সংবাদ মাধ্যমে প্রকাশ করা হয়েছে।

দোলন বিশ্বাস তার বক্তব্যে আরও দাবি করেন, মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে নতুনহাট এলাকায় রুপপুর প্রকল্পের সাব ঠিকাদারি প্রতিষ্ঠান বাংলা পাওয়ার সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক সোহেল রানাকে পিটিয়ে আহত করার খবর ভিত্তিহীন। তিনি বলেন, রুপপুর প্রকল্পে সেনাবাহিনী, বিজিবি, পুলিশসহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন। স্পর্শকাতর এই প্রতিষ্ঠান থেকে পাঁচ ট্রাক লোহা চুরির অপচেষ্টার ঘটনা মিথ্যার প্রলেপ ছাড়া কিছুই নয়।

সংবাদ সম্মেলনে পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত মেয়র ইছাহক আলী মালিথা, দাশুড়িয়া ইউপি চেয়ারম্যান বকুল সরদার, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক মুরাদ মালিথা, শ্রমিক লীগ নেতা জাহিদুর রহমান জাহিদ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে দোলন বিশ্বাসকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে বুধবার রাতে বিক্ষোভ মিছিল করে ঈশ্বরদী উপজেলা ও পৌর আওয়ামী লীগসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

উল্লেখ্য, রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প এলাকা থেকে প্রকল্পের কাজে ব্যবহৃত পাঁচ ট্রাক লোহা চুরির চেষ্টার খবর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে দেয়ায় মঙ্গলবার প্রকল্পের সাব ঠিকাদারি প্রতিষ্ঠান বাংলা পাওয়ার সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক সোহেল রানাকে পিটিয়ে আহত করা হয়। পাবনা-৪ আসনের এমপি পুত্র দোলন বিশ্বাসের নেতৃত্বে তাকে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। এ বিষয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে দোলন বিশ্বাসকে জড়িয়ে সংবাদ প্রকাশিত হয়।


সান নিউজ/এসআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা