সারাদেশ

সাংবাদিক ইসহাক কাজলের মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষারে বাংলা একাডেমীর পুরস্কার প্রাপ্ত লেখক, গবেষক, সাংবাদিক ও প্রগতিশীল রাজনীতিবিদ ইসহাক কাজলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

ইসহাক কাজল গণপাঠাগারের উদ্যোগে বুধবার রাত সাড়ে ৮টায় শহীদনগর বাজারে পাঠাগার কেন্দ্রে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সাংবাদিক ও সমাজ সেবক আব্দুল হান্নান চিনুর সভাপতিত্বে ও মাইদুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, কমলগঞ্জের কাগজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক, পৌর মেয়র মো. জুয়েল আহমদ।

বিশেষ আলোচক হিসাবে উপস্থিত ছিলেন- কবি জয়নাল আবেদীন শিবু, শিক্ষক ও সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, ব্যবসায়ি নেতা ও রাজনীতিবিদ অলি আহমদ খান, বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের সভাপতি নূরুল মোহাইমীন মিল্টন, সম্পাদক কামরুল হাসান, কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, প্রভাষক আব্দুল আহাদ।

অন্যান্যের মধ্যে আলোচনা করেন সাংবাদিক শাহীন আহমেদ, ইসহাক কাজলের অনুজ টিফুল আলী, শিক্ষক ফেরদৌস খান, বয়তুল হক চৌধুরী, বদরুল ইসলাম, আব্দুল মুকিত প্রমুখ।

সভায় আলোচকরা বলেন, প্রয়াত ইসহাক কাজল দীর্ঘদিন বাংলাদেশে সাংবাদিকতা করে গেছেন। এর পাশাপাশি ওয়ার্কাস পাটির একজন নেতা হিসাবেও গণমানুষের দাবি দাওয়া নিয়ে আন্দোলন সংগ্রাম করেছেন। পরবর্তী সময়ে লন্ডনে চলে যাওয়ায় সেখানেও তিনি লেখালেখি ও সাংবাদিকতায় অগ্রণী ভূমিকা রাখায় আন্তজার্তিক মানের লেখক ও সাংবাদিক হিসাবে সুনাম অজর্ন করেন। তাঁর একাধিক বই প্রকাশিত হয়েছে।

এজন্য তিনি বাংলা একাডেমীর পক্ষ থেকে পুরস্কৃতও হন। ইসহাক কাজলের জীবন থেকে শিক্ষা নিয়ে সমাজের কল্যাণে কাজ করার আহবান জানান। আলোচনা সভা শেষে মাও: আব্দুল মুহিত হাসানী দোয়া পরিচালনা করেন।

সান নিউজ/এসকেডি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা