সারাদেশ

পুলিশি বাধা উপেক্ষা করে খুলনায় বিএনপির বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, খুলনা : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মামলায় গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে খুলনায় বিএনপির বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগর ও জেলা বিএনপি’র যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভে কর্মসূচিতে সভাপতিত্ব করেন খুলনা বিএনপি মহানগর শাখার সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।

এসময় তিনি বলেন, বর্তমান দুর্নীতিগ্রস্ত হাসিনা সরকারের পায়ের নিচের মাটি সরে যাচ্ছে বলেই নতুন নতুন নাটক সাজাচ্ছেন। আল-জাজিরা প্রতিবেদনে সরকার আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছে। সরকার এখন জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব কেড়ে নেয়ার চক্রান্ত করছেন।

হয়রানিমূলক মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ সাতক্ষীরার ৩৪ জন নেতাকর্মী, পাবনায় ৪৭ জন নেতাকর্মীকে ষড়যন্ত্রমূলকভাবে ফরমায়েশি সাজা প্রদান ও দলের বাণিজ্য সম্পাদক সালাউদ্দিন আহম্মেদকে অযথা কারাগারে প্রেরণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

কর্মসূচি চলাকালে পর্যাপ্ত সংখ্যক পুলিশ কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে বিএনপির বিক্ষোভ কর্মসূচীস্থল ঘিরে রেখেছিল। সকাল ৯টা থেকেই সমাবেশস্থলে অবস্থান নেয় বিপুল সংখ্যক পুলিশ। এসময় ৩ শতাধিক চেয়ার জব্দ করে থানায় নিয়ে যায়। এছাড়া সমাবেশস্থলে নেতাকর্মীদের ঢুকতে বাধা দেয়া হয়। পরে নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুসহ সিনিয়র নেতাদের সাথে পুলিশের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে নেতাকর্মীদের প্রতিরোধের মুখে পুলিশ পিছু হটলে সমাবেশ শুরু হয়।

বিক্ষোভ কর্মসূচি চলাকালে বক্তৃতা করেন-জেলা বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা, শেখ মুশাররফ হোসেন, মীর কায়সেদ আলী, আমির এজাজ খান, জাফরউল্লাহ খান সাচ্চু, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আবু হোসেন বাবু, আসাদুজ্জামান মুরাদ, নাজমুল হুদা চৌধুরী সাগর ও শরিফুল ইসলাম বাবু প্রমুখ।


সান নিউজ/কেএ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা