সারাদেশ

করোনার টিকা না নিয়ে চেয়ারম্যানের ফটোসেশন 

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক সরকার করোনা ভ্যাকসিন না নিয়েও শুধু ফটোসেশনের জন্য টিকা নেয়ার ভঙ্গিমায় ছবি উঠেছেন। এই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে বির্তক ও ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এতে যমুনা চরাঞ্চলের সরলপ্রাণ মানুষের মধ্যে টিকা গ্রহণের আস্থাহীনতায় ভুগছে বলে গুঞ্জন উঠেছে।

জানা যায়, ৭ ফেব্রুয়ারি দেশব্যাপী করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রদানের কার্যক্রম উদ্বোধন হয়। একই সাথে দেশের সকল উপজেলা, জেলা ও বিভাগীয় শহরে এ কার্যক্রমের উদ্বোধন করেন সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা। ওই দিনই চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা প্রদানের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ফারুক সরকার। তবে দেশের অন্যান্য এলাকায় অনুষ্ঠানের প্রধান অতিথিরা টিকা গ্রহণের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করেন। কিন্তু চৌহালীতে টিকা না নিয়েই টিকা নেয়ার ফটোসেশন করেন উপজেলা চেয়ারম্যান ফারুক সরকার। এই ফটোসেশনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যাওয়ায় এলাকাজুড়ে ব্যাপক শোরগোল পড়ে যায়।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকালে এ ব্যাপারে চৌহালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল কাদেরের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, চৌহালীবাসীর মধ্যে করোনা ভ্যাকসিন নিয়ে ব্যাপক অনিহা দেখা দিয়েছে। জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তারা এ পর্যন্ত এই টিকা গ্রহণ করেননি। শুধু মাত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও স্টাফসহ ১৪ জন, একজন বীর মুক্তিযোদ্ধা ও একজন কৃষক এই ভ্যাকসিন গ্রহণ করেছেন।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উপজেলা চেয়ারম্যান ফারুক সরকার করোনা ভ্যাকসিন প্রদানের অনুষ্ঠান উদ্বোধন করেন। কিন্তু তিনি টিকা না নিয়ে শুধু মাত্র টিকা নেয়ার ছবি উঠেছেন। ব্যস্ততার কারণে তিনি পরবর্তীতে টিকা নেবেন বলেও জানিয়েছেন।

এ বিষয়ে চৌহালী উপজেলা চেয়ারম্যান ফারুক সরকার জানান, করোনার টিকা নিয়ে ১ ঘণ্টা বিশ্রাম নিতে হয়। সে দিন জরুরি কাজ থাকায় টিকা নেয়া হয়নি। তবে আজকেই হাসপাতালে গিয়ে ভ্যাকসিন গ্রহণ করবো।

সান নিউজ/আরকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা