সারাদেশ

অস্ত্রের মুখে গৃহবধূকে ধর্ষণ, থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, রংপুর : রংপুর নগরীতে অস্ত্রের মুখে এক গৃহবধূকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় হারাগাছ মেট্রোপলিটন থানায় ওই গৃহবধূর স্বামী বাদি হয়ে মামলা দায়ের করেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রংপুর নগরীর সাহেবগঞ্জ সারাঙ্গপুর গ্রামের এক দিনমজুরের স্ত্রী’র (১৮) উপর কু-নজর পড়ে স্থানীয় বখাটে মোরশেদুলের (১৭)। গত ৩-৪ দিন ধরে মোরশেদুল ওই গৃহবধূকে উত্যক্ত করে আসছিল। বুধবার রাতে বাড়ির পাশে এক ব্যক্তি মারা যাওয়ায় ওই গৃহবধূর স্বামীসহ বাড়ির লোকজন সেখানে অবস্থান করেন। এই সুযোগে বাড়িতে একা পেয়ে গৃহবধূর ঘরে ঢুকে মুখ বেঁধে অস্ত্রের মুখে বখাটে মোরশেদুল তাকে জোরপূর্বক ধর্ষণ করে।

রাত ৩টার দিকে ওই দিনমজুরের ছোট ভাই বাড়িতে প্রবেশ করে। তখন সে ঘরের দরজা খোলা দেখতে পেয়ে তার ভাবীসহ মোরশেদুলকে দেখতে পান। মোরশেদুল ওই গৃহবধূর দেবরকে ধাক্কা দিয়ে জানালা দিয়ে পালিয়ে যায়।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকালে ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে মোরশেদুলের বিরুদ্ধে হারাগাছ মেট্রোপলিটন থানায় মামলা দায়ের করেন। এরপর থেকে মোরশেদুলের পরিবার হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ করেন ধর্ষিতার পরিবার।

হারাগাছ মেট্রোপলিটন থানার ওসি রেজাউল করিম বলেন, ধর্ষণের ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। ধর্ষিতার ডাক্তারি পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সান নিউজ/এইচআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা