সারাদেশ

সুখ পাখিদের সংসার

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া: কেউ খাচ্ছে, আবার কেউ নিজ সঙ্গীকে খাইয়ে দিচ্ছে। কেউ আবার নিজের সঙ্গীর দেখভালে ভীষণ রকম ব্যস্ত। খাচায় পোষা পাখির এ এক অন্যরকম সংসার। নানা রঙের পাখির নয়নাভিরাম এমন দৃশ্য চোখে পড়ে মো. রানা ইসলামের পাখি মেলায়। মূলত বিদেশি বিভিন্ন প্রজাতির পাখির খামার ও দোকান রয়েছে তার। এসব পাখির মধ্যে আছে-লাভ বার্ড, কর্কাটেল পাখি, বাজরিকা, প্রিন্স, ডাইমন্ড ঘুঘু, অষ্ট্রেলিয়ান ঘুঘু, জেপি, কবুতর প্রভৃতি।

কুষ্টিয়ার মিরপুর পৌরসভার হলপাড়া এলাকার বাসিন্দা রানা ইসলাম পেশায় একজন রাজমিস্ত্রী। তবে তিনি শখের বশে দীর্ঘ সাত বছর ধরে পাখি পালন করেন।

রানা ইসলাম জানান, প্রথমে শখের বশে বাজরিকা পাখি থেকে শুরু করি। ধীরে ধীরে পাখির বংশ বাড়তে থাকে। পরবর্তীতে বাজরিকা পাখি বিক্রি করে কর্কারটেল পাখি কিনেছিলাম। এরপর ডিম বাচ্চা দিয়ে দিন দিন পাখির বংশ বৃদ্ধি হতে থাকে।

তিনি আরও জানান, বিদেশী প্রজাতির এই সব পাখির সৌন্দর্যের কারণে এর ব্যাপক চাহিদা রয়েছে। রাজধানীসহ বিভিন্ন স্থান থেকে পাখি কেনার জন্য আমার কাছে অনেকে আসেন। কম খরচে অধিক লাভ হাওয়ায় পাখি পালনে দিন দিন মানুষের আগ্রহ বাড়ছে। বিশেষত দেশী পাখি পোষা বন্ধ হাওয়ায় এই পাখিগুলোর চাহিদা বেড়েছে। আমার কাছে ৩শ’ টাকা থেকে ৭হাজার টাকা পর্যন্ত দামের পাখি রয়েছে।

রানা বলেন, শখের বশে পাখি পালন করলেও আমার মূল পেশা ছিলো রাজমিস্ত্রীর কাজ। কিন্তু গত বছর করোনার কারণে সব কাজ বন্ধ হয়ে যায়। পরে স্থানীয় বাজারে একটি পাখির দোকান দিয়েছি। এখন ভালই চলছে। বর্তমানে দোকান ও বাড়ি মিলে প্রায় লাখ টাকার পাখি রয়েছে। এই পাখি বিক্রি করে আমার সংসারে সচ্ছলতা ফিরেছে।

রানা ইসলাম বলেন, যদি কেউ পাখির খামার করতে চান তবে প্রথমে কম দামি পাখি দিয়ে শুরু করা ভালো। কারণ পাখি পালন এবং রোগ ব্যাধি সম্পর্কে জানা লাগে। না হলে লোকসানের আশঙ্কা থাকে।
পাখির রোগ সম্পর্কে জানান, এই সব বিদেশী প্রজাতির পাখির রোধব্যধি খুবই কম হয়। এদের যত্নে রাখলে এসব পাখির অসুখ খুব কম হয়। তাই অল্প পুঁজিতে মানুষ পাখি পালন করে লাভবান হতে পারেন।


সান নিউজ/কেকে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা