সারাদেশ

চার দিনে রংপুরে টিকা নিলেন ৩২ হাজার ৮৭৬ জন

নিজস্ব প্রতিনিধি, রংপুর : গুজবকে পাশ কাটিয়ে রংপুর বিভাগে চলছে করোনার টিকা গ্রহণ কার্যক্রম। বুধবার (১০ ফেব্রুয়ারি) বিভাগের ৮ জেলায় ১৪ হাজার ২২৪ জন টিকা নিয়েছেন। এর মধ্যে পুরুষ ১০ হাজার ৩৯৪ জন ও মহিলা ৩ হাজার ৮৩০ জন।

এনিয়ে গত চার দিনে রংপুর বিভাগে করোনার টিকা নিয়েছেন ৩২ হাজার ৮৭৬ জন।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আহাদ আলী জানান, বুধবার রংপুরে ২ হাজার ৭৯৮ জন, পঞ্চগড়ে ১ হাজার ৫৪৫ জন, নীলফামারীতে ১ হাজার ৫৭০ জন, লালমনিরহাটে ১ হাজার ২৬ জন, কুড়িগ্রামে ১ হাজার ১৬৩ জন, ঠাকুরগাঁয়ে ১ হাজার ৬৯৪ জন, দিনাজপুরে ৩ হাজার ২৬৭ জন ও গাইবান্ধায় ১ হাজার ১৬১ জন করোনার টিকা প্রদান করেছেন।

গত ৭ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত রংপুর বিভাগে করোনার টিকা নিয়েছেন ৩২ হাজার ৮৭৬ জন।

সান নিউজ/এইচআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা