সারাদেশ

বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষা নিরীক্ষা বন্ধ, দুর্ভোগে রোগীরা 

রেজাউল করিম, সিরাজগঞ্জ : প্রায় চার লক্ষাধিক মানুষের বসবাস সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায়। জনবহুল এই উপজেলার মানুষের জন্য একমাত্র স্বাস্থ্য সেবার স্থান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। প্রতিদিন গড়ে ৩শ থেকে ৪শ জন মানুষ এই স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা সেবা নিয়ে থাকে। কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রয়োজনীয় সেবা দিতে যে পরিমাণ জনবল থাকা দরকার সে পরিমাণ না থাকার কারণে এমনিতে স্বাস্থ্যসেবা ব্যবস্থা ব্যাহত হচ্ছে। তাতে যুক্ত হয়েছে পরীক্ষা নিরীক্ষাকারী ২ জন ল্যাব মেডিক্যাল টেকনোলজিস্টের অনুপস্থিতি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, রোগীদের পরীক্ষা নিরীক্ষা করার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে মাত্র দুই জন মেডিক্যাল টেকনোলজিস্ট ছিল। একজন অসুস্থ এবং অপর জন শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ এন্ড হসপিটালের পিসিআর ল্যাবে স্থানান্তরিত হওয়ার কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ দিন ধরে সকল প্রকার পরীক্ষা নিরিক্ষা বন্ধ হয়ে আছে। যার কারণে রোগিদের রোগ নিরুপনের জন্য পরীক্ষা-নিরীক্ষা করতে ছুটতে হচ্ছে বিভিন্ন ডায়গনষ্টিক সেন্টারের অভিমুখে। এতে চিকিৎসার ক্ষেত্রে বাড়তি টাকা ব্যয় হচ্ছে। দুর্ভোগ পোহাচ্ছে রোগীরা।

স্বাস্থ্যসেবা নিতে আসা রোগীরা জানান, আমরা এখানে ডাক্তার দেখিয়েছি। ডাক্তার পরীক্ষা দিয়েছে। কিন্তু হসপিটালে পরীক্ষা করার কোন টেকনোলজিস্ট নাই তাই বাহির থেকে পরীক্ষা করাতে হচ্ছে। এটি আমাদের কষ্টকর বিষয়। যদি বাহির থেকে পরীক্ষা করাতে হয় তবে কেন সরকারী হসপিটালে আসা। আর সবার তো টাকা পয়সা নেই যে বাহির থেকে টাকা পয়সা দিয়ে পরীক্ষা নিরীক্ষা করাতে পারবে। এবিষয়ে হসপিটাল কর্তৃপক্ষের অবশ্যই দৃষ্টি দেওয়া দরকার।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোফাখখারুল ইসলাম জানান, কয়েকদিন ধরে টেকনোলজিস্ট না থাকায় আমাদের পরীক্ষা নিরীক্ষা বন্ধ রয়েছে পাশাপাশি করোনার নমুনাও সংগ্রহ বন্ধ রয়েছে। তবে এসব বিষয়ে আমরা আমাদের উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেছি। আশা করছি তারা দ্রুত সময়ের মধ্যে এই দুর্ভোগ নিরসনের জন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবেন।


সান নিউজ/এমআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা