সারাদেশ

বিশ্ববিদ্যালয় খোলাসহ ৬ দফা দাবি চবি শিক্ষার্থীদের

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম : শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ ছুটি না বাড়িয়ে বিশ্ববিদ্যালয়ের হল খুলে দেওয়া ও একাডেমিক কার্যক্রম চালু করাসহ ৬ দফা দাবিতে মানববন্ধন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বুদ্ধিজীবী চত্বরে মানববন্ধন করেন তারা।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো- বিশ্ববিদ্যালয় ও আবাসিক হলসমূহ খুলে দিয়ে চলমান আবাসন সংকট নিরসন। স্বাস্থ্য বিধি মেনে শিক্ষার্থীদের সশরীরে ক্লাস করার অনুমতি দেওয়া। দ্রুত সময়ের মধ্যে ক্লাস শেষ করা ও পর্যায়ক্রমে ১ম, ২য়, ৩য়, ৪র্থ বর্ষের পরীক্ষার ব্যবস্থা করা। ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য বিশেষ বিবেচনায় দ্রুততম সময়ের মধ্যে সশরীরে ক্লাস করার অনুমতি দেওয়া। সেশন জট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। যাতায়াতের সমস্যা নিরসনে ফ্রি বাস সার্ভিস চালু করা।

ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষার্থী মো. আরজু আহমেদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিবন্ধী ছাত্র সমাজের (ডিসকু) সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি রোনাল চাকমা, দর্শন বিভাগের শিক্ষার্থী ফজলে রাব্বি কানন, ইংরেজি বিভাগের শিক্ষার্থী শিহাব প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়া দেশের সবকিছু এখন সচল। কিন্তু এভাবে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা সেশনজটে পড়ার সম্ভাবনা রয়েছে। তাই আমরা সরকারের কাছে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার আবেদন জানাচ্ছি। কোভিডের দোহাই দিয়ে আর যেন সাধারণ ছুটি বাড়ানো না হয়।

শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দিয়ে নিয়মিত একাডেমিক কার্যক্রম চালু করার আহবান জানান তারা।

সান নিউজ/আইকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা