সারাদেশ

লক্ষ্মীপুরে খামারির জমিতে জোরপূর্বক ভবন নির্মাণ প্রবাসীর 

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে একটি কৃষি খামারের জমিতে জোরপূর্বক পাঁকা ভবন নির্মাণ করার অভিযোগ উঠেছে এক প্রবাসীর বিরুদ্ধে। জমি নিয়ে বড় ভাইয়ের সঙ্গে ছোট ভাইয়ের দ্বন্দ্বের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে।

বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে ভুক্তভোগী খামারী তানভীর আহাম্মদ ভূঁইয়া রিপন সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।

এরআগে বুধবার দুপুরে খামারির পক্ষ নিয়ে বড়ভাই জিএম ফজলুল করিম নিজেই ছোটভাই আমেরিকান প্রবাসী মনিরের বিরুদ্ধে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।

ফজলুল করিম লক্ষ্মীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড ও মনির সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ভূক্তভোগী খামারী রিপন লক্ষ্মীপুর পৌরসভার লাহারকান্দি এলাকার বাসিন্দা।

জানা গেছে, ২০০৯ ও ২০১০ সালে রিপন চররুহিতা ইউনিয়নের চরবালামমারা মৌজায় ২ একর ৫৪ শতাংশ জমি ক্রয় করেন। জমির মালিক ফজলুল করিম, তার ভাই আজাদ হোসেন ভুলু ও ভগ্নিপতি আনোয়ারুল হক তাকে রেজিষ্ট্রি দিয়ে দখলে বুঝিয়ে দেয়। তখন মনির আমেরিকায় ছিলেন। ক্রয়কৃত জমিতে প্রায় ১২ বছর ধরে রিপন কৃষি খামার গড়ে তুলে ব্যবসা করে আসছে। সম্প্রতি আমেরিকান প্রবাসী মনির এসে নিজের জমি দাবি করে ভবন নির্মাণের জন্য খামারের গাছ কেটে ফেলেন। এতে খামার নিয়ে রিপন বিপাকে রয়েছেন।

অভিযোগ করে ফজলুল করিম বলেন, চরবালামমারা মৌজায় ৩৯০ দাগে আমার বাবার ২ একর ৯৪ শতাংশ জমি ছিলো। জমিটি আমিসহ আমার দুই ভাই ও ভগ্নিপতির নামে খতিয়ানভূক্ত ছিলো। ওই জমির ২ একর ৫৪ শতাংশ আমি আমার বাবার কাছ থেকে কিনে নিই। পরে জমিটি আমি রিপনের কাছে বিক্রি করে দখলে বুঝিয়ে দিই। মনির চাইলে বাকি ৪০ শতাংশ জমিতে ভবন স্থাপন করতে পারে। কিন্তু টাকা ও জনবলের প্রভাব দেখিয়ে মনির খামারী রিপনের জমি দখল করছে।

খামারী তানভীর আহম্মেদ ভূঁইয়া রিপন বলেন, হঠাৎ করে মনির আমার খামারের গাছপালা কেটে ভবন নির্মাণ করছে। এতে বাধা দিলে জমিটি তিনি নিজের দাবি করে। তাদের ভাইয়ে ভাইয়ে দন্দ্বে এখন আমি বিপদে রয়েছি। আমি জমি নিয়ে কোন ভেজালে যেতে চাই না। আমি এ নিয়ে থানায় অভিযোগ করেছি।

এ ব্যাপারে আমেরিকান প্রবাসী মনির আহম্মেদ বলেন, আমি আমার জমির গাছ কেটে ভবন নির্মাণ করছি। রিপন আমার ভাইয়ের কাছ থেকে জমি কিনে দখলে রয়েছে। আমি কোনভাবেই রিপনের জমিতে ভবন করছি না। প্রয়োজনে রিপনকে আমার অংশের জমি কিনে নেওয়ার জন্য বলেছি। অথবা ওর জমি আমার কাছে বিক্রির জন্য প্রস্তাব দিয়েছি।


সান নিউজ/জেইউবি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা