সারাদেশ

মুন্সীগঞ্জে ১০৮টি মামলার আলামত ধ্বংস 

নিজস্ব প্রতিনিধি, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে ১শ ৮টি মামলার ১৩ লাখ ৭৮ হাজার টাকার মাদক ধ্বংস করা হয়েছে। বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুরের দিকে মুন্সীগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের দক্ষিণ পাশে এ মাদক ধ্বংস করা হয়।

এতে জেলার বিভিন্ন থানার ১শ ৮টি মাদক মামলার ২২শ ৮০ পিস ইয়াবা ট্যাবলেট, ২শ ৮০ পুড়িয়া হেরোইন, ১ কেজি ২শ ৪২ গ্রাম গাঁজা, ২৬ বোতল বিদেশি মদ, ১ লিটার ৮শ মি.লি. চোলাই মদ, ২৫ ক্যান বিয়ার, ২৩ বোতল ফেন্সিডিলসহ প্রায় ১৩ লাখ ৭৮ হাজার টাকার মাদক ধ্বংস করা হয়।

আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও আলামত ধ্বংস কমিটির সভাপতি আরফাতুল রাকিবের উপস্থিতিতে এ মাদক ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আলামত ধ্বংস কমিটির সদস্য এসআই ইসফাত আরা খানম, এসআই রফিকুল, এসআই রাসেল, এএসআই খলিলুর রহমান প্রমুখ।

এ ব্যাপারে আলামত ধ্বংস কমিটির সদস্য ইসফাত আরা খানম বলেন, ১শ ৮টি মাদক মামলার ২২শ ৮০ পিস ইয়াবা ট্যাবলেট, ২শ ৮০ পুড়িয়া হেরোইন, ১ কেজি ২শ ৪২ গ্রাম গাজা, ২৬ বোতল বিদেশি মদ, ১ লিটার ৮শ মি.লি. চোলাই মদ, ২৫ ক্যান বিয়ার, ২৩ বোতল ফেন্সিডিল ধ্বংস করা হয়েছে।

সান নিউজ/এনএইচ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা