সারাদেশ

সেই ইয়াবা ব্যবসায়ীর ঘরে মিললো ১ কোটি ৭০ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারে সাত বস্তা ইয়াবা বড়িসহ আটক জহিরুল ইসলাম ফারুকের বাড়ি থেকে দুই বস্তা (এক কোটি ৭০ লাখ ৬৩ হাজার) টাকা জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে ফারুকের জেলার নুনিয়ারছড়ার বাড়ি থেকে এসব টাকা জব্দ করে পুলিশ।

এর আগে এদিন দুপুরে কক্সবাজার সদরের চৌফলদণ্ডী ব্রিজের কাছ থেকে সাত বস্তা ইয়াবা জব্দ করে পুলিশ। এসময় ফারুকসহ আরেকজনকে আটক করা হয়।

জানা যায়, কক্সবাজারের পুলিশ সুপার হাসানুজ্জামানের নেতৃত্বে এক অভিযান চালানো হয়। এসময় পুলিশ ইয়াবার এই বড় চালান জব্দ করতে সক্ষম হয়।

এক কোটি ৭০ লাখ ৬৩ হাজার টাকা জব্দের বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার হাসানুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় একটি বোট থেকে ইয়াবা ভর্তি সাতটি বস্তা জব্দ করা হয়। প্রতিটি বস্তায় ২৫ থেকে ৩০ কার্টুন ইয়াবা পাওয়া গেছে। প্রায় ১৪ লাখ ইয়াবা ছিল সেগুলোতে।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা