সারাদেশ

চট্টগ্রামে শুরু হচ্ছে উইম্যান চেম্বারের এমএসএমই ফেয়ার

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম : উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে চট্টগ্রামে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী সিএমএসএমই প্রোডাক্টস ফেয়ার। বুধবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় নগরীর হোটেল আগ্রাবাদে এই ফেয়ার উদ্বোধন করবেন উইম্যান কো-অপারেটিভ সোসাইটির চেয়ারম্যান ও বাংলাদেশ মহিলা সমিতির (বাওয়া) সভাপতি কামরুন মালেক।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলন এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশের সিএমএসএমই খাতের নারী উদ্যোক্তারা বেশিরভাগ ছোট ছোট মেলা, উৎসব, পূঁজা, পার্বণ, প্রদর্শনী নির্ভর। কিন্তু মহামারির কারণে এসব আয়োজন হয়নি। তাই তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন।

তাদের উজ্জীবিত করতে ছোট পরিসরে স্বাস্থ্যবিধি মেনে সিএমএসএমই প্রোডাক্টস ফেয়ারের আয়োজন করা হচ্ছে। উইম্যান কো-অপারেটিভ সোসাইটির চেয়ারম্যান ও বাংলাদেশ মহিলা সমিতির (বাওয়া) সভাপতি কামরুন মালেক ১০ ফেব্রুয়ারি বুধবার সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে এ ফেয়ার উদ্বোধন করবেন। আগামি ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত এই ফেয়ারে পণ্য প্রদর্শনী ও বিক্রয় চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রজন্ম বাংলাদেশের টিম লিডার আলী সাবেত, পুনাক সিএমপির সহ-সভানেত্রী শিউলি ভৌমিক।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উইম্যান চেম্বারের প্রেসিডেন্ট ইনচার্জ আবিদা মোস্তফা, সিএমএসএমই প্রোডাক্টস ফেয়ারের চেয়ারপারসন রেবেকা নাসরিন, উইম্যান চেম্বারের ভাইস প্রেসিডেন্ট রেখা আলম চৌধুরী, নিশাত ইমরান, পরিচালক হোমায়রা মোস্তফা সোহানী, সাবেক পরিচালক কাজী তুহিনা আক্তার প্রমুখ।

সান নিউজ/আইকে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা