সারাদেশ

খুলনায় তৃতীয় দিনে টিকা নিলেন ৩৩১৫ জন

নিজস্ব প্রতিনিধি, খুলনা: খুলনায় তৃতীয় দিনে করোনা টিকা নিয়েছেন ৩,৩১৫ জন ব্যক্তি। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকা দেওয়া কার্যক্রম চলে। এসময় খুলনা মহানগর ও জেলায় ২৫৯০ জন পুরুষ ও ৭২৫ জন নারী এ প্রতিষেধক টিকা নিয়েছেন।

খুলনা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, তৃতীয় দিনে মোট টিকা নিয়েছেন ৩ হাজার ৩শ’ ১৫ জন ব্যক্তি। এর মধ্যে সিটি কর্পোরেশন এলাকায় ১৯৩৯ জন পুরুষ ও ৩৯২ জন মহিলা সহ মোট ২৩৩১ জনকে টিকা দেয়া হয়েছে। অন্যদিকে নয়টি উপজেলায় ৬৫১ জন পুরুষ ও ৩৩৩ জন মহিলা সহ মোট ৯৮৪ জনকে টিকা দেয়া হয়েছে। এর মধ্যে বটিয়াঘাটা উপজেলায় ১১৭ জন পুরুষ ও ৫৩ জন মহিলা সহ মোট ১৭০ জনকে, দাকোপ উপজেলায় ১১১ জন পুরুষ ও ৫৮ জন মহিলা সহ মোট ১৬৯ জনকে, দিঘলিয়া উপজেলায় ৫২ জন পুরুষ ও ২৮ জন মহিলা সহ মোট ৮০ জনকে, ডুমুরিয়া উপজেলায় ৯৩ জন পুরুষ ও ৪৫জন মহিলা সহ মোট ১৩৮ জনকে, ফুলতলা উপজেলায় ৫৩ জন পুরুষ ও ৩৭ জন মহিলা সহ মোট ৯০ জনকে, কয়রা উপজেলায় ৭৬ জন পুরুষ ও ৩১ জন মহিলা সহ মোট ১০৭ জনকে, পাইকগাছা উপজেলায় ৯৪ জন পুরুষ ও ৪৬ জন মহিলা সহ মোট ১৪০ জনকে, উপজেলায় ২৮ জন পুরুষ ও ১২ জন মহিলা সহ মোট ৪০ জনকে ও তেরখাদা উপজেলায় ২৭ জন পুরুষ ও ২৩ জন মহিলা সহ মোট ৫০ জনকে করোনা ভাইরাসের প্রতিষেধক টিকা দেয়া হয়েছে।

এর আগে রোববার প্রথম দিন করোনা প্রতিষেধক টিকা নিয়েছেন ৮শ ৬৩ জন ব্যাক্তি এবং সোমবার দ্বিতীয় দিনে প্রতিষেধক টিকা নিয়েছেন ১ হাজার ২শ ৯০ জন ব্যাক্তি। এই নিয়ে ৩ দিনে মোট প্রতিষেধক টিকা নিয়েছেন ৫ হাজার ৪শ ৬৮ জন।

খুলনা জেলায় করোনাভাইরাস ভ্যাকসিন প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে মহানগরে ১৩টি কেন্দ্রের জন্য ২৯টি টিম এবং প্রত্যেক উপজেলায় তিনটি করে মোট ২৭টি টিম কাজ করছে। প্রতিটি টিমে দুই জন করে টিকাদানকারী এবং চার জন করে ভলান্টিয়ার রয়েছে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকা দেওয়া হবে।

খুলনায় প্রাথমিক পর্যায়ে মোট এক লাখ ৬৮ হাজার ডোজ করোনা ভ্যাকসিন দেওয়া হবে অগ্রাধিকার ভিত্তিতে তালিকাভূক্ত সবাইকে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে www.surokkha.gov.bd ওয়েবসাইট বা গুগল প্লে স্টোর থেকে ‘সুরক্ষা অ্যাপস’ ডাউনলাডের মাধ্যমে নিবন্ধন করতে হবে। তবে ৪০ বছরের উর্ধ্বে সকল নাগরিক নিবন্ধন করতে পারবেন। ৪০ বছরের নিম্নে যারা অগ্রাধিকার তালিকায় অন্তর্ভূক্ত কিন্তু জাতীয় পরিচয়পত্র দ্বারা নিবন্ধন করতে ব্যর্থ হয়েছেন বা হচ্ছেন তাদের প্রাতিষ্ঠানিকভাবে linedirector@mis.dghs.gov.bd মেইলে জাতীয় পরিচয়পত্র নম্বর এর তালিকা প্রেরণ করতে হবে। সুরক্ষা : কোভিড-১৯ ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুনsurokkha.gov.bd

উল্লেখ্য, খূলনায় এখন পর্যন্ত যারা করোনা প্রতিষেধক টিকা নিয়েছেন তাদের তেমন কোনো পার্শ্প্রতিক্রিয়া দেখা যায় নি।

সান নিউজ/কেএ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা