সারাদেশ

চট্টগ্রাম বন্দরে জাহাজে ডাকাতির চেষ্টা, আটক ৯

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে মালয়েশিয়ান পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে ডাকাতির চেষ্টার ঘটনায় নয়জনকে আটক করেছে কোস্টগার্ড। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত দুইটি ইঞ্জিন চালিত কাঠের নৌকাও জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, মো. মোজাম্মেল হক (৪০), মো. জাহাঙ্গীর আলম (৩৬), মো. আব্দুল মালেক (৩৫), মো. হোসাইন (৩২), মো. বেলাল (২৬), মো. শাহাবউদ্দিন (২৭), মো. ইসমাইল (২৬), মো. আরিফ (২২) ও মো. হেলাল (২০)। এরা সবাই চট্টগ্রামের আনোয়ারা থানার খুর্দ্দ গহিরা গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে এ তথ্য জানান কোস্টগার্ড পূর্ব জোনের লে. কমান্ডার আমিরুল হক। তিনি জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মাধ্যমে কোস্টগার্ড জানতে পারে, বঙ্গোপসাগরের বহির্নোঙ্গরে চলমান অবস্থায় থাকা মালয়েশিয়ান পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ থেকে সাহায্যের আবেদন করা হয়েছে।

এ সময় বঙ্গোপসাগরের বহির্নোঙ্গরে কোস্টগার্ড জাহাজ কুতুবদিয়ায় নিয়মিত টহলে ছিল। ডাকাতির সংবাদ পেয়ে কোস্টগার্ড জাহাজ দ্রুততার সাথে ঘটনাস্থলে পৌঁছায় এবং অভিযান শুরু করে।

অভিযান চলাকালীন সময় বঙ্গোপসাগরের পতেঙ্গা থানাধীন পতেঙ্গা সমুদ্র সংলগ্ন এলাকা থেকে ৯ জন ডাকাতকে আটক করা হয়। আটককৃত ডাকাতদের কাছ থেকে নগদ টাকাসহ মোবাইল ফোন, সিমকার্ড, মোবাইল রিচার্জ কার্ড, দুটি হোজ পাইপ এবং ডাকাতি কার্যে ব্যবহৃত দুইটি ইঞ্জিন চালিত কাঠের নৌকা জব্দ করা হয়। মালামালসহ আটককৃতদের পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান লে. কমান্ডার আমিরুল হক।

সান নিউজ/আইকে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা