সারাদেশ

পাবনায় হীরা হত্যায় মৃত্যুদণ্ড ২ যাবজ্জীবন ৩

নিজস্ব প্রতিনিধি, পাবনা : পাবনা পৌর সদরের পৈলানপুর মহল্লায় ২০০৮ সালে চাঞ্চল্যকর রায়হান চৌধুরী হীরা হত্যা মামলায় দুই জনকে মৃত্যুদণ্ড ও তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত। এ মামলায় চারজনকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শ্যাম সুন্দর রায় এ আদেশ দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, পৌর সদরের পৈলানপুর মহল্লার মিজানুর রহমান মিজান ও তার ছেলে তুষার রহমান। আর যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন, গোবিন্দা মহল্লার আব্দুর রশিদের ছেলে মাসুম হোসেন, কাছারীপাড়ার আজাহার আলীর ছেলে আরশেদ আলী, পৈলানপুর মহল্লার মিজানুর রহমানের ছেলে মিশু হোসেন।

খালাসপ্রাপ্তরা হলো, পৈলানপুর মহল্লার মিজানুর রহমানের স্ত্রী চার্মি বেগম, উজ্জল হোসেনের স্ত্রী পান্না বেগম, রওশন আলীর দুই ছেলে বকুল হোসেন ও মুকুল হোসেন।

মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালের ২৮ মে বেলা তিনটার দিকে সশস্ত্র সন্ত্রাসীরা পৈলানপুরের বাড়ি থেকে ডেকে নিয়ে রায়হান চৌধুরী হীরা কে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় তার বাবা আজাহার আলী বাদি হয়ে পাবনা সদর থানায় ৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হিফজুর আলম মুন্সী তদন্ত শেষে ৯ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানী ও স্বাক্ষ্য-প্রমাণ শেষে মঙ্গলবার বিকেলে আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন। রায়ের সময় যাবজ্জীবনপ্রাপ্ত দুই আসামি উপস্থিত ছিলেন। বাকি আসামিরা পলাতক রয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট ইউসুফ আলী সরদার। আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট সনৎ কুমার।

সান নিউজ/এসআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা