সারাদেশ

বরিশালে টিকা নিল ১৪১২ জন

নিজস্ব প্রতিনিধি: সারাদেশের মতো বরিশাল মহানগরীসহ বিভাগের ৪৩টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং একটি মেডিকেল কলেজ হাসপাতালে শুরু হয়েছে করোনা প্রতিরোধে ভ্যাক্সিন প্রদান কার্যক্রম।

রোববার (৭ফেব্রুয়ারি) সকাল ১০টায় এক যোগে পৃথক ভ্যাক্সিন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় জনপ্রতিনিধি, জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বরিশালে টিকা নিয়েছেন ১৪১২ জন।

এর মধ্যে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে এ কার্যক্রমের উদ্বোধন করেন বরিশাল কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। তার উপস্থিতিতে হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন টিকা গ্রহণের মধ্যে দিয়ে কার্যক্রমের উদ্বোধন হয়।

এর পরপরই শেবাচিম হাসপাতালের একটি মাত্র বুথে করোনার টিকা গ্রহণ করেন শের-ই-বাংলা মেডিকেল কলেজের (শেবামেক) অর্থপেডিক্স বিভাগের অধ্যাপক ডা. মনিরুজ্জামান শাহীন ও কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. অসীত ভ’ষণ দাস।

তাদের পরে পর্যায়ক্রমে হাসপাতালের অন্যান্য চিকিৎসক, নার্সরা টিকা গ্রহণ করেন। এসময় বরিশাল সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ তাদের পাশে দাঁড়িয়ে থেকে টিকা গ্রহণে সকলকে উৎসাহ প্রদান করেন।

একই সময় বরিশাল বিভাগীয় পুলিশ হাসপাতাল ও বরিশাল জেনারেল হাসপাতালে টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়। পুলিশ হাসপাতালে সর্বপ্রথম টিকা গ্রহণ করে এ কার্যক্রমের উদ্বোধন করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার প্রলয় চিসিম। এসময় জেলার পুলিশ সুপার মো. মারুফ হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুটি উদ্বোধনী অনুষ্ঠানেই বরিশাল সিটি মেয়র সাদিক আবদুল্লাহ উপস্থিত ছিলেন।

তাছাড়া বরিশাল জেনারেল হাসপাতালে প্রথম টিকা গ্রহণ করেন শের-ই-বাংলা মেডিকেল কলেজের সাবেক সহযোগী অধ্যাপক স্বাধীনতা চিকিৎসক পরিষদ (সাচিপ) এর সিনিয়র সহ-সভাপতি ডা. পীযুষ কান্তি দাস। এর বাইরে বরিশাল জেলা পর্যায়ে করোনার ভ্যাক্সিন প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিকতা শুরু হয় বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে। সেখানে সর্বপ্রথম ভ্যাক্সিন গ্রহণ করেন জেলার সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন। এসময় সেখানে উপস্থিত থেকে টিকা গ্রহণে সকলকে উৎসাহ প্রদান করেন বরিশাল-৬ আসনের সংসদ সদস্য নাসরিন জাহান রতনা।

ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেন, 'প্রথমে চিকিৎসকরা টিকা নিয়েছেন। পর্যায়ক্রমে আমরাও টিকা গ্রহণ করবো। কিছু লোক আছে যারা করোনার টিকা নিয়ে নেতিবাঁচক নানা গুজব-গুঞ্জন ছড়াচ্ছে। তবে যারা টিকা নিয়েছেন তারা বলছেন এতে কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তাই ভয়কে জয় করে টিকা গ্রহণ করে করোনাকে জয় করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান মেয়র।

সান নিউজ/কেআর/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা