সারাদেশ

ওস্তাদ আলাউদ্দিন খাঁর ওয়াকফকৃত জায়গায় অবৈধ স্থাপনা

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুরে সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর জন্মভূমির মসজিদের ওয়াকফকৃত জায়গায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ স্থাপনা নির্মাণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী ব্রাহ্মণবাড়িয়া জেলা সংসদের উদ্যেগে স্থানীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে উদীচী জেলা সংসদের সভাপতি জহিরুল ইসলাম স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, ১শ ২০ বছরের পুরানো আলাউদ্দিন খাঁর হাতে গড়া মসজিদের জায়গা ভুয়া দলিলের মাধ্যমে একটি কুচক্রী মহল তা আত্মসাতের পাঁয়তারা করছে।

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে লিটন মিয়া গং সেখানে অবৈধ স্থাপনা নির্মাণ করছে। অনতিবিলম্বে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবী জানান তারা।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ,সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক সাংবাদিক আব্দুর নূর, সুর সম্রাট আলাউদ্দিন স্মৃতি সংসদের সভাপতি রানা শামীম রতন, মহিলা পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক সাথী চৌধুরী , নোঙরের জেলা শাখার সাধারণ সম্পাদক খালেদা মুন্নী, ফেরদৌস খান প্রমুখ।

সান নিউজ/এনআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা