সারাদেশ

করোনা ভ্যাকসিন: রংপুরে ৫শ চিকিৎসকের নিবন্ধন

নিজস্ব প্রতিনিধি, রংপুর : রোববার (৭ ফেব্রুয়ারি) থেকে উত্তরের জেলা রংপুরে করোনা ভ্যাকসিনের প্রয়োগ শুরু হচ্ছে। প্রথম ধাপে করোনাযোদ্ধা চিকিৎসকদের মাঝে ভ্যাকসিন নেয়া নিয়ে আগ্রহ বেশি দেখা গেছে। এ পর্যন্ত ৫০০ জনের মত চিকিৎসক নিবন্ধন করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুরের সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায়। তিনি জানান, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রায় সব চিকিৎসকই ভ্যাকসিন নেয়ার জন্য নিবন্ধন করেছেন। রমেক হাসপাতালের ৮টি বুথ ও উপজেলার পর্যায়ে ৭ বুথের মাধ্যমে ভ্যাকসিন প্রদান শুরু হবে। তিনি ভ্যাকসিন গ্রহণে মানুষকে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ৩১ জানুয়ারি রোববার সকালে রংপুর সিভিল সার্জন কার্যালয়ে ২ লাখ ৪০ হাজার ডোজ করোনা এসেছে। কোল্ড চেইন মেনটেইন করে ভ্যাকসিনগুলো ইপিআর স্টোরের আইএলআর ফ্রিজে সংরক্ষণ করা হয়েছে। রংপুরের সদর উপজেলা বাদে বাকি ৭টি উপজেলায় ভ্যাকসিন পৌঁছে দেয়া হয়েছে। সিটি কর্পোরেশন ও সদর উপজেলার মানুষ রমেক হাসপাতালের ৮টি বুথে এই ভ্যাকসিন গ্রহণ করবেন। এছাড়া প্রতি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এই ভ্যাকসিন দেয়া হবে। এ পর্যন্ত কতজন ভ্যাকসিন নেয়ার জন্য রেজিস্ট্রেশন করেছে সিভিল সার্জন এর সঠিক পরিসংখ্যান দিতে না পারলেও ৫ হাজারের বেশি মানুষ নিবন্ধন করেছে বলে তিনি জানান।

এদিকে, মাঠপর্যায়ে খোঁজ নিয়ে জানা গেছে, সাধারণ মানুষের মাঝে করোনার ভ্যাকসিন নিয়ে খুব একটা আগ্রহ নেই। বেশ-কজন ব্যবসায়ীর সাথে কথা হলে তারা বলেন, বিষয়টি আগে পর্যবেক্ষণ করি তারপরে সিদ্ধান্ত নিব।


সান নিউজ/এইচআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা