সারাদেশ

টাকা ভাগাভাগির জেরে সুলতানকে হত্যা 

নিজস্ব প্রতিনিধি, নাটোর : নাটোরের লালপুরে সুলতান হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। কাজ করার মাত্র দুই হাজার টাকা সহকর্মী নিয়ে তা অস্বীকার কারায় শ্বাসরোধ করে হত্যা করা হয় তাকে। এ হত্যাকাণ্ডে মূল আসামি ছানোয়ার হোসেন ছানাকে গ্রেফতার করেছে পুলিশ।

গত ৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় নাটোর পুলিশের একটি দল ছানাকে নীলফামারী জেলার সৈয়দপুর শহরের একটি আবাসিক হোটেল থেকে তাকে গ্রেফতার করে। ছানোয়ার হোসেন বাগাতিপাড়া উপজেলার কৃষ্ণপুর গ্রামের মোবারক হোসেনের ছেলে।

পুলিশ সুপার কার্যালয় চত্বরে শনিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ জানুয়ারি সকাল সাড়ে নয়টার দিকে লালপুর উপজেলার চুষাডাঙ্গা গ্রামের গম ক্ষেতের মধ্যে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের পকেটে পাওয়া মোবাইল ফোনে কল দিয়ে যোগাযোগ করলে তার ছোট ভাই এসে মরদেহ শনাক্ত করে। পরে নিহতের স্ত্রী অজ্ঞাত নামা কয়েক জনকে আসামি করে লালপুর থানায় মামলা দায়ের করে। মামলার সূত্র ধরে তথ্যপ্রযুক্তির মাধ্যমে ও তদন্তের ধারাবাহিকতায় হত্যা মামলার ঘটনার রহস্য উদঘাটন করে এবং দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে ছানোয়ার হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

পুলিশ সুপার আরও জানান, নিহত সুলতান এবং তাকে হত্যার সঙ্গে জড়িত সন্দেহভাজনরা আন্তঃজেলা মলম পার্টির সদস্য। অপর সদস্যরা টাকা ভাগাভাগির জের ধরে তাকে শ্বাসরোধ করে হত্যা করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে গ্রেফতারকৃত ছানা। পুলিশ অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সান নিউজ/এসএস/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা