সারাদেশ

মুন্সীগঞ্জে নির্বাচনী প্রচারণায় ব্যবহার হচ্ছে নিষিদ্ধ পলিথিন 

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের পৌরসভা নির্বাচনে ব্যবহার করা হচ্ছে নিষিদ্ধ পলিথিন। আগামী ১৪ ফেব্রুয়ারি চতুর্থ ধাপে মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভা নিবার্চন। এই নিবার্চনকে ঘিরে চলছে প্রার্থীদের জোর প্রচারণা।

মিরকাদিম পৌরসভার নিবার্চনী প্রচারণায় সরকারি নিষেধ উপেক্ষা করে পোস্টারিংয়ে চলছে অবৈধ পরিবেশ ধংসকারী পলিথিনের ব্যবহার। প্রায় সকল প্রার্থীর নিবার্চনী প্রচারণায় পোস্টারিংয়ের ক্ষেত্রে পলিথিনের ব্যবহার অত্যাধিক হারে বেড়েই চলছে। পোস্টার পলিথিনের ব্যাগে ভরে দড়ি দিয়ে যত্রতত্র টানিয়ে রেখে যানচলাচলেও বিঘ্ন ঘটানো হচ্ছে।

২০০২ সালের জানুয়ারি থেকে পলিথিনের উৎপাদন, পরিবহন, মজুদ, ব্যবহার আইন করে নিষিদ্ধ করা হয়। আইন অমান্যকারীর সবোর্চ্চ সাজা অনধিক ১০ বছর সশ্রম কারাদণ্ড বা অনাধিক ১০ লাখ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।

কিন্তু মিরকাদিমের মেয়র ও কমিশনার প্রার্থীর প্রায় সকলেই এ আইন অমান্য করে পোস্টারিংয়ে অবৈধ পলিথিনের ব্যবহার করছে। এর আগে গত ৩০ জানুয়ারি হয়ে যাওয়া মুন্সীগঞ্জ সদর পৌরসভা নির্বাচনেও ব্যাপকহারে এ নিষিদ্ধ পলিথিনের ব্যবহার লক্ষ্য করা যায়।

এ ব্যাপারে মুন্সীগঞ্জ জেলার পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক নয়ন মিয়া বলেন, পলিথিন ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমাদের পাশাপাশি যদি নিবার্চন কমিশনের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হয় তাহলে দ্রুত পলিথিন ব্যবহার রোধ করা সম্ভব হবে।

মুন্সীগঞ্জ জেলা নিবার্চন অফিসার মো. আরিফুল হক জানান, নিবার্চনী বিধিমালায় এ বিষয়ে নিদের্শনা নেই। পরিবেশ ধংসকারী পলিথিন ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ। এই বিষয়ে কেই আবেদন করলে নিবার্চন কমিশনের উচ্চপর্যায়ে এ বিষয়টি অবিহিত করা হবে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা