সারাদেশ

লিফট ছিঁড়ে প্রাণ গেল দুই শ্রমিকের

নিজস্ব প্রতিবেদক, বগুড়া : বগুড়ার শাজাহানপুর উপজেলার সাজাপুরে কাজ করার সময় লিফট ছিঁড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে তামিম এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রতিষ্ঠানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকেরা হলেন, পঞ্চগড় সদর উপজেলার নারায়ণ চন্দ্র (২৫) ও রশিদুল ইসলাম (২০)।

জানা গেছে, শাজাহানপুর উপজেলার তামিম এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের লিফট ছিঁড়ে মাটিতে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। ওই শ্রমিকেরা মুরগির খবার নিয়ে সাত তলার পোল্ট্রি ফার্মে যাচ্ছিলেন। তারা ছয় তলায় পৌঁছামাত্রই লিফটের ক্যাবল ছিড়ে মাটিতে পড়ে। এতে তারা গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বগুড়ার শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, দুই শ্রমিকের মরদেহ ময়নাতদন্ত করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা