সারাদেশ

সান নিউজে সংবাদ প্রকাশের পর হুইল চেয়ার পেল জুবায়ের

মাজহারুল ইসলাম, সাতক্ষীরা : সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেড়াগাছি ইউনিয়নের আইচপাড়া এলাকার প্রতিবন্ধী শিশু জুবায়েরকে নিয়ে জাতীয় অনলাইন নিউজ পোর্টালে ‘সান নিউজ ২৪’ সংবাদ প্রকাশের পর শিশুটির পাশে দাঁড়িয়েছেন জেলা আওয়ামী লীগের সদস্য উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

বুধবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে প্রতিবন্ধী শিশুটিকে তিনি একটি হুইল চেয়ার ও শীতবস্ত্র উপহার দেন। এরআগে গত সোমবার (১ ফেব্রুয়ারি) প্রতিবন্ধী শিশু জুবায়েরের জীবন দুর্দশা ও তার পরিবারের করুন চিত্র তুলে ধরে সংবাদ পরিবেশন করে সমাজের সুধীজনদের দৃষ্টি আকর্ষণ করা হয়। সংবাদ প্রকাশের পর কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু শিশু জুবায়েরের জন্য একটি হইল চেয়ার দেবেন বলে আশ্বস্ত করেন। বুধবার তিনি জুবায়েরকে একটি হুইল চেয়ার উপহার দিয়েছেন।

উল্লেখ্য, জন্ম থেকেই শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশু জুবায়ের (১০)। নেই চলাচলের সামান্য শক্তি। অভাব অনটনের সংসারে দিনমজুর পরিবারের সদস্যদের সহযোগিতায় ঘর থেকে উঠান আবার উঠান থেকে ঘর। ঠিক এভাবেই জীবনের বেড়ে ওঠার সঠিক সময়ে পরিচর্যার সংকটাপন্ন পরিবেশে জীবন যাপন করছিল। জুবায়ের কেঁড়াগাছি ইউনিয়নের আইচপাড়া গ্রামের খায়রুল ইসলামের পুত্র। এছাড়া অসম্পূর্ণ শারীরিক গঠন নিয়ে জন্ম নেয়া শিশু জুবায়ের দিনে দিনে শারীরিক ও মানসিক প্রতিবন্ধীত্বে রূপ নেয়া সন্তান প্রতিপালনে অস্বীকৃতি জানিয়ে দুগ্ধপোষ্য জুবায়েরকে ফেলে চলে যান তার গর্ভধারিণী মা। এরপর থেকে দুঃখ দুর্দশায় দাদির কাছেই কেটেছে তার ১০টি বছর। সর্বশেষ সংবাদপত্রের মাধ্যমে জুবায়েরের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা হওয়া জুবায়েরের দাদি রমেছা খাতুন সাংবাদিকদের ও উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুর প্রতি কৃতজ্ঞতা জানান।

এ সময় শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রহিম, বোয়ালিয়া ইউনাইটেড কলেজিয়েট স্কুলের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আনিছুর রহমান, কেঁড়াগাছি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ রুহুল কুদ্দুস, সাংবাদিক হাবিবুর রহমান সোহাগ, শফিকুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা