সারাদেশ

মুন্সীগঞ্জে সামাজিক উদ্ধুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগামবিষয়ক জেলাপর্যায়ে অবহিতকরণ কর্মশালা হয়েছে। মঙ্গলবার (২ ফেব্রয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ শিক্ষা কর্মসূচির উদ্ধুদ্ধকরণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।

এতে সভাপতিত্ব করেন- জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার। এ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবিদুল ইসলাম।

এ কর্মশালায় মূলবক্তব্য উপস্থাপন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খান মো. নাজমুস শোয়েব। উপানুষ্ঠানিক প্রাথমিক শিক্ষা কার্যক্রমের মাধ্যমে বিদ্যালয় বহির্ভূত অর্থাৎ ঝরে পড়া ও ভর্তি না হওয়া ৮ থেকে ১৪ বছরের শিশুদের প্রাথমিক শিক্ষা গ্রহণের দ্বিতীয় বার সুযোগ দেয়া এবং আনুষ্ঠানিক শিক্ষার মূলধারায় নিয়ে আসা। এ প্রোগাম বাস্তবায়নের জন্য শিশু জরিপের মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন, প্রতি উপজেলায় গড়ে ৭০টি শিখন কেন্দ্র, প্রায় ২৭ হাজার শিক্ষক নিয়োগ করাসহ সকল পদক্ষেপ গ্রহণ করা হবে।

সান নিউজ/এন/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা