সারাদেশ

৪ বাড়িতে ৪০ মৌচাক

নিজস্ব প্রতিনিধি, পাবনা : এক গ্রামের ৪ বসতবাড়িতে বাসা বেধেছে ৪০টি মৌচাক। মৌমাছির ভয়ে একটি পরিবার ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছেন। অন্য তিন পরিবার মৌমাছির সঙ্গেই বসবাস করছেন। এমনই চিত্র পাবনা জেলার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের শাহপুর গ্রামে।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সরেজমিন গিয়ে দেখা যায়, উপজেলা সদর থেকে প্রায় ৭ কিলোমিটার দূরত্বে শাহপুর গ্রাম। চারদিকে ফসলের মাঠ। রেলবাজার থেকে খতবাড়ি অভিমুখে শাহপুর গ্রামের রাস্তার পাশে ইস্তার আলীর বাড়িতে অন্তত ১০টি এবং পাশাপাশি আবদুল মজিদ ও জাকির হোসেনের বসতবাড়ি ও বাড়ির ভেতরে আমগাছে ২০টি মৌচাক রয়েছে।

প্রায় ৬ মাস ধরে শাহপুর এলাকায় মৌচাকগুলো লেগেছে। এর মধ্যে মৌমাছির ভয়ে জাকির হোসেন বাড়ি ছেড়ে এক আত্মীয়ের বাড়িতে বাস করছেন। অন্যদিকে শাহপুর পূর্বপাড়া গ্রামে প্রবাসী আকরাম হোসেনের বসতঘরের সামনে ও বাগান মিলিয়ে অনন্ত ১০টি মৌচাক লেগেছে। এক গ্রামে এতগুলো মৌচাক বসায় গ্রামবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

মৌমাছির দ্বারা আক্রান্ত হওয়ার ভয়ে অনেক শিশুই ঘর থেকে বের হতে বা খেলাধুলা করতে পারছে না। ওই ৪টি পরিবার মধু সংগ্রহ করে নিজেরা খাওয়ার পাশাপাশি কিছু মধুবাজারে বিক্রি করলেও এলাকাবাসীরা আতঙ্কে দিন কাটাচ্ছেন।

শাহপুর গ্রামের আয়েন উদ্দিন নামে এক ব্যক্তি বলেন, মাঠগুলোতে সরিষাসহ নানা ফসল আবাদের কারণে এভাবে মৌমাছির আনাগোনা বেড়েছে। মৌচাকগুলো দেখে ভালোই লাগে। কিন্তু কখন কে ঢিল ছোড়ে আর মৌমাছিরা শিশু বা পথচারীদের কামড়ে দেয় এই আতঙ্কে থাকতে হয়।

প্রবাসী আকরাম হোসেনের স্ত্রী শিউলি খাতুন বলেন, প্রায় ৬ মাস ধরে মৌচাকগুলো লেগেছে। এর মধ্যে দুবার মধু সংগ্রহ করা হয়েছে। তবে দু-একটা মাঝে মধ্যে কামড় দিলেও মৌমাছিগুলো পরিবারের সদস্যের মতো হয়ে গেছে বলে জানান তিনি।

ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম বলেন, কৃষি প্রধান এলাকা হওয়ায় মৌমাছির আনাগোনা বেড়েছে। এর আগে এই এলাকায় একসঙ্গে এতগুলো মৌচাক কখনই দেখা যায়নি। সত্যিই এটা বিস্ময়কর বলে জানান তিনি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা