সারাদেশ

টেকনাফে ‘১০ অস্ত্রসহ দুই রোহিঙ্গা’ আটক

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার : কক্সবাজারের টেকনাফ উপজেলায় ১০টি অস্ত্রসহ দুই রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে বলে দাবি করছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া ওমরখাল ব্রিজ সংলগ্ন এলাকা থেকে সোমবার (১ ফেব্রুয়ারি) রাতে তাদের আটক করা হয়।

র‍্যাব-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন জাদিমুরা শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা সৈয়দ হোসেন (৫৫) ও মুছনি রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বদি আলম (২০)।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গতকাল সোমবার গোপন সংবাদের ভিত্তিতে দমদমিয়া ওমরখাল ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে দুটি বস্তাসহ দুই রোহিঙ্গাকে আটক করা হয়। পরে বস্তা দুটি তল্লাশি করে নয়টি এসবিবিএল ও একটি ওয়ান শুটারগান জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে ওই দুজন জানান, পাশের রোহিঙ্গা ক্যাম্পে একটি ডাকাত দলের কাছে এসব অস্ত্র নিয়ে যাচ্ছিলেন তাঁরা। দীর্ঘদিন ধরে তাঁরা অস্ত্র চোরাচালানের সঙ্গে জড়িত বলেও স্বীকার করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, র‍্যাবের অভিযান চলাকালে আটক রোহিঙ্গাদের বেশ কয়েকজন সহযোগী পালিয়ে যায়। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটক দুজনকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা