সারাদেশ

চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রার রের্ডক অব্যাহত ৬.৩ ডিগ্রি

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে কয়েকদিন যাবৎ বয়ে যাচ্ছে তীব্র থেকে মাঝারি শৈত্য প্রবাহ। কুয়াশা আর ঠান্ডা বাতাসে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

সোমবার (১ ফেরুয়ারি) জেলার সর্বনিম্ন তামপাত্রা রেকর্ড করা হয় ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার (২ ফেরুয়ারি) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

চুয়াডাঙ্গায় প্রতিদিনই তাপমাত্রা হ্রাস পাচ্ছে, অন্যদিকে কুয়াশা আর হিমেল বাতাসে চুয়াডাঙ্গায় বাড়ছে শীতের তীব্রতা। অসহনীয় হয়ে উঠেছে স্বাভাবিক জীবনযাত্রা। কনকনে শীতে থরথর করে কাঁপছে এ অঞ্চলের মানুষ। সবচেয়ে বেশি দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া ও সাধারণ মানুষ। শীত নিবারনের চেষ্টায় বিভিন্ন মোড়ে মোড়ে ও চায়ের দোকানে খড়কুটো জ্বালিয়ে উত্তাপ নিতে দেখা গেছে নিম্ন আয়ের মানুষদের।

এদিকে, শীতের তীব্রতা বেড়ে যাওয়া সড়কে মানুষের চলাচল কম। যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বেশ কয়েকদিন ধরে চুয়াডাঙ্গার উপর দিয়ে তীব্র থেকে মাঝারি শৈত্য প্রবাহ অব্যাহত রয়েছে। সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সামাদুল ইসলাম জানান, এ শীত মৌসুমে জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। শৈত্যপ্রবাহ বেশ কয়েক দিন থাকতে পারে।

সান নিউজ/সনজিত/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা