সারাদেশ

জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

নিজস্ব প্রতিনিধি, রংপুর : রংপুরের পীরগাছা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় আব্দুল কাদের (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলার ছাওলা ইউনিয়নের গাবুড়া গ্রামের নেছাব উদ্দিন বাজারে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গাবুড়া গ্রামের গফুর বাদশার সাথে একই গ্রামের বকুল গংদের জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার দুপুরে উভয় পক্ষের লোকজন জমিজমার বিরোধ মিটানোর জন্য সালিশ বৈঠকে বসে।
বৈঠকের এক পর্যায়ে বকুল ও তার লোকজন প্রতিপক্ষ গফুর বাদশার লোকজনের ওপর হামলা করে। এতে গফুর বাদশার পিতা আব্দুল কাদের গুরুত্বর আহত হয়। পরে তাকে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হলে বিকাল ৩টার দিকে তার মৃতু হয়। এঘটনায় সাইদুল মন্ডল নামের এক জনকে পুলিশ আটক করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন পীরগাছা থানার ওসি (তদন্ত) দেবাশীষ কুমার রায়। তিনি জানান, সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলায় কাদের প্রামাণিক নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেফতারের অভিযান চলছে।

সান নিউজ/এইচআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা