সারাদেশ

মৌলভীবাজার পৌর নির্বাচন: সরে দাঁড়ালেন বিএনপির মেয়র প্রার্থী 

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : মৌলভীবাজার পৌরসভা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ধানের শীষের মেয়র প্রার্থী মো. অলিউর রহমান।

শুক্রবার (২৯ জানুয়ারি) সকালে সাড়ে ১১টার দিকে সাংবাদিক সম্মেলনেরর মাধ্যমে এ ঘোষণা দেন তিনি। অলিউর রহমান তার লিখিত বক্তব্যে জানান, মৌলভীবাজারে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই। বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে থাকা মানে হামলা-মামলা ও সহিংস পরিবেশের সৃষ্টি হওয়া। এধরনের প্রেক্ষাপটে অলিউর রহমানের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।

এসময় বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও জেলা বিএনপির সহ-সভাপতি, সাবেক মেয়র ফয়জুল করিম ময়ূন, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, যুগ্ম-সম্পাদক মো. ফখরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, সহ সাধারণ সম্পাদক আব্দুর রহিম রিপন, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্বল, বিএনপি নেতা মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী তোফায়েল আহমদ তুয়েলসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এসকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা