সারাদেশ

পৌর নির্বাচনে নড়াইল আ’লীগ  বিদ্রোহী প্রার্থী মুক্ত

শরিফুল, নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া পৌর নির্বাচন থেকে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ফকির মুশফিকুর রহমান লিটন সরে দাড়ালেন।

শুক্রবার (২৯ জানুয়ারি) সকাল ১০ টায় উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘোষণা দেন। ফকির মুশফিকুর রহমান লিটন বলেন, দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তির নির্দেশে আমি নির্বাচন থেকে সরে দাড়াচ্ছি।

শনিবার ( ৩০ জানুয়ারি) শনিবার নড়াইল ও কালিয়া পৌরসভায় এই প্রথম আওয়ামীলীগে বিদ্রোহী প্রার্থীমুক্ত নির্বাচন হতে যাচ্ছে। আওয়ামীলীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা মনোনিত প্রার্থীর নৌকা প্রতিকে সবাইকে ভোট দেওয়ার আহবানও জানান তিনি।

এ সময় নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি,সাবেক মেয়র এমদাদুল হক টুকুসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কালিয়া পৌরসভায় আওয়ামীলীগের ওয়াহিদুজ্জামান হিরা নৌকা প্রতিক এবং বিএনপির মনোনিত স.ম ওয়াহিদুজ্জামান মিলু ধানের শীষ প্রতিক নিয়ে নির্বাচনে লড়ছেন।

এর আগে কালিয়া পৌরসভা নির্বাচনে নৌকার নির্বাচনী কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগে স্থানীয় সাংসদ সদস্য কবিরুল হক মুক্তির স্ত্রী চন্দনা হকসহ আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও সমর্থকদের নামে মামলা হয়। গত বুধবার রাতে ৬৫ জনকে আসামী করে ওই মামলা করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. ওয়াহিদুজ্জামান (হীরা)।

সেখানে ৩/৪টি বোমার বিস্ফোরণ ঘটনা হয় বলে অভিযোগ রয়েছে। গত ২৩ জানুয়ারি দিবাগত রাত ১টার দিকে কালিয়া শহরের বড়কালিয়ার ঘোষপাড়ায় নৌকার নির্বাচনী কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে কার্যালয়ে নৌকার প্রতিকৃতি পুড়ে যায়।

ঘটনাস্থল থেকে দুটি বোমা সাদৃশ্য বস্তু ও দুটি দা উদ্ধার করা হয়। অপরদিকে সংসদ সদস্য কবিরুল হক মুক্তির স্ত্রী চন্দনা হকসহ ৭জনকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করায় দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়। এর আগে গত ২৫ জানুয়ারি নড়াইল পৌরসভার নির্বাচন থেকে সরে দাড়ান বিদ্রোহী প্রার্থী সরদার আলমগীর হোসেন আলম।

সান নিউজ/শরিফুল/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা