সারাদেশ

রাঙামাটিকে আধুনিক ও পর্যটনবান্ধব করতে চাই: মেয়র প্রার্থী এড. মামুন

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি : ‘রাঙামাটিকে সম্প্রীতির শহর, আধুনিক ও পর্যটনবান্ধব করতে চাই। শিক্ষিত তরুণদের জন্য প্রতিটি ওয়ার্ডে ওয়াইফাই জোন করে তথ্যপ্রযুক্তিতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে চাই। মানুষ পরিবর্তন চায়’। রাঙামাটি পৌরসভায় বিএনপি মেয়র প্রার্থী মামুনুর রশিদ নির্বাচনী প্রতিশ্রুতি দিয়ে এসব কথা বলেছেন। ভোটের সময় সেনা মোতায়েন করার দাবি জানান মেয়র প্রার্থী এ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকালে রাঙামাটি শহরের একটি রেস্টুরেন্টে ‘সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা’য় নিজের সংশয় জানান মামুন। বলেন, পরিচ্ছন্ন, নিরপেক্ষ ও যার ভোট সে দিতে পারলে আমি জয়ী হবো। নির্ভয়ে ভোটাররা যেন কেন্দ্রে যেতে পারে তা নিশ্চিত করতে প্রশাসনকে জানিয়েছে। এটা করতে না পারলে ভোটযুদ্ধ বন্ধ করে দিয়ে যারা দায়িত্বে আছেন তাদের মেয়াদ বাড়িয়ে দেওয়া হোক।

পৌরসভার গাড়ি, চাকচিক্য জীবন আমাকে টানে না-এমন দাবি করে মামুন বলেন, ‘পৌর পিতা নয়, সেবক হিসেবে কাজ করতে চাই। সার্বজনীন ও সব সম্প্রদায়ের মেয়র হয়ে সর্বোচ্চ নাগরিক সুবিধা দিতে চাই’।
রাঙামাটি পৌরসভার ঝুঁকিপূর্ণ ১৮ কেন্দ্রে ‘কেন্দ্রভিত্তিক’ সেনা মোতায়েন চান মামুনুর রশিদ। তিনি বলেন, যাতে গতবারের মতো উপজেলা থেকে মানুষ এনে ভোট কেন্দ্র দখলে নিতে না পারে আ.লীগ প্রার্থী।

মতবিনিমিয় সভায় উপস্থিত ছিলেন, রাঙামাটি বিএনপির সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক দীপন তালুকদার দিপু, মিডিয়া সেলের প্রধান ও যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন, জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম শাকিল, সাধারণ সম্পাদক আবু সাদাৎ মোঃ সায়েম, মহিলা দলের সভাপতি মিনার বেগম, জাসাসের সভাপতি কামাল হোসেন প্রমুখ।

ইভিএম পদ্ধতিতে আগামী ১৪ ফেব্রুয়ারি রাঙামাটি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৭ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। মেয়র পদে ৫ জন, সাধারণ কাউন্সিলার পদে ৪১ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৯ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন। রাঙামাটি পৌরসভার ভোটার ৬২,৯১৩ জন। এরমধ্যে পুরুষ ৩৪,২৪২ এবং নারী ভোটার ২৮,৬৭১ জন।


সান নিউজ/কেইউ্র/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা