সারাদেশ

মাটিরাঙ্গা পৌর নির্বাচন: প্রতীক পেয়েই প্রচারণার মাঠে প্রার্থীরা

আল-মামুন, খাগড়াছড়ি : আগামী ১৪ ফেব্রুয়ারি ২০২১ আসন্ন মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের প্রতীক পেয়েই প্রচারণার মাঠে নেমেছে প্রার্থীরা। বুধবার সকাল থেকে চলে প্রতীক বরাদ্দ।

মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে এবার লড়ছেন ৩ প্রার্থী মেয়র পদ প্রার্থী। আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রতীক নিয়ে শামছুল হক, বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীক নিয়ে শাহ জালাল কাজল ও স্বতন্ত্র পদে মোবাইল প্রতীক নিয়ে জাহাঙ্গীর আলম মেনেছেন ভোট যুদ্ধে।

মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা তাদের পছন্দের প্রতীক পেয়েই সরব হয়ে উঠেছে নির্বাচনী মাঠে। নিজেদের বরাদ্দকৃত প্রতীক পেয়েই পোস্টার, ব্যানার আর মাইকিং, গণসংযোগ, উঠান বৈঠক নিয়ে কাটাচ্ছে ব্যস্ত সময়। প্রার্থীরা সময়ের মূল্যকে কাজে লাগিয়ে সালাম নিয়ে যাচ্ছে ভোটারদের দুয়ারে দুয়ারে। প্রতীক পাওয়ার প্রথম দিনেই পোস্টারের নগরীতে পরিণত হয়েছে মাটিরাঙ্গা পৌর এলাকা।

সকল প্রার্থীরাই জয়ের স্বপ্ন নিয়ে ভোটারদের পৌর সেবা নিশ্চিত করা থেকে শুরু করে সকল সুযোগ-সুবিধা দেওয়ার প্রতিশ্রুতির ফুলঝুড়ি নিয়ে নিজ সমর্থিত নেতাকর্মীদের সাথে করে ঘুরে বেড়াচ্ছে ভোটারদের ঘরে ঘরে।

প্রচারণার শুরু থেকেই প্রার্থীরা অভিনব কায়দাও চালিয়ে যাচ্ছে ভিন্ন প্রচারণা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেজবুক থেকে শুরু করে প্রযুক্তি নির্ভর প্রচারনায়ও এখন পিছিয়ে নেই মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। সময়ের সাথে সাথে পাল্টে গেছে প্রচারণার ধরনও। আগে মাইকিং হলেও এখন চলে রেকডিং এর মাধ্যমে। তবে এতে করে কপাল পুড়েছে হত দরিদ্র মাইকিং শ্রমিকদের।

ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ব্যালটের মাধ্যমে এই নির্বাচিত করবেন। এবার মাটিরাঙ্গা পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ৯শ ৬৫ জন। তার মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৮শ ৬ জন এবং নারী ভোটার ৯ হাজার ১শ ৬৯ জন। মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে ৯টি ভোট কেন্দ্রে ৫৫টি বুথে ভোট গ্রহণের কথা রয়েছে আগামী ১৪ ফেব্রুয়ারি ২০২১।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা