সারাদেশ

মুক্তিপণ না পেয়ে স্কুলছাত্রকে হত্যা 

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় তানভীর (১৫) নামে দশম শ্রেণীতে পড়ুয়ার এক স্কুলছাত্রের লাশ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার নুরপুর ইউনিয়নের পশ্চিম নছরতপুর গ্রামের সৈয়দ আলীর বাড়ির পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত তানভীর একই গ্রামের ফারুক মিয়ার পুত্র। সে স্থানীয় আফরাজ আলী উচ্চ বিদ্যালয়ের ছাত্র।

আটককৃতরা হলো- উপজেলার পশ্চিম নছরপুর গ্রামের সৈয়দ আলীর পুত্র উজ্জল মিয়া (২৫) ও নুরপুর গ্রামের মলাই মিয়ার পুত্র শান্ত (২৬) ও বাছিরগঞ্জ বাজারের জলিল কবিরাজের পুত্র জাহিদ মিয়া (২৮)।

পুলিশ জানায়, ২৪ জানুয়ারি সন্ধ্যার পর থেকে তানভীরকে খোঁজে পাওয়া যাচ্ছে না মর্মে তার অভিভাবক মৌখিকভাবে থানায় জানানোর পর থেকে পুলিশ তদন্ত শুরু করে। এরই মাঝে ঘাতকরা তানভীরকে হত্যা করে অভিভাবকের কাছে ফোন দিয়ে চাঁদা দাবি করে। ফোনের সূত্রধরেই তিনজনকে আটক করা হয় এবং তাদের তথ্যমতে সৈয়দ আলীর বাড়ির পুকুর থেকে লাশ উদ্ধার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম বলেন, অভিভাবকের কাছে চাঁদার দাবিতে স্কুল ছাত্র তানভীরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদেরকে আইনের মাধ্যমে শাস্তি নিশ্চিত করা হবে।

শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশের শরীরে আঘাতের চিহৃ পাওয়া গেছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে এবং মামলা দ্বায়ের প্রস্তুতি চলছে।

সান নিউজ/এফসি/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা